ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লায় সাহসিকতার বিপিএম পদক পেলেন ডিবির এসআই অর্ণব

কুমিল্লায় সাহসিকতার বিপিএম পদক পেলেন ডিবির এসআই অর্ণব
ছবি : সংগৃহীত
ফলো করুন

কুমিল্লায় সাহসিকতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার হাতে এ পদক তুলে দেন।

৫৩ জন দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার, বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, মাদক ও ডাকাতি মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্যের জন্য তিনি এ পদক লাভ করেন।

জেলা ডিবি সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিক অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) অর্ণব বড়ুয়ার নেতৃত্বে অন্তত ৫৩ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

দেবিদ্বার, চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও সদর দক্ষিণ থানাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ডাকাতকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তল, রিভলবার, দেশীয় এলজি, কার্তুজ, রামদা, চাপাতি, ছুরি ও কোড়াবারিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, পিকআপ, সিএনজি ও হাইয়েস গাড়িও জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার পাশাপাশি নোয়াখালী ও ফেনী জেলার অন্তত ডজনখানেক চুরি ও ডাকাতির মামলার রহস্য উদঘাটন হয়েছে বলে জানিয়েছে জেলা ডিবি।

এ ছাড়া সুধারাম থানার আলোচিত স্বর্ণের দোকানে চুরির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

কুমিল্লায় ঘটে যাওয়া একাধিক আলোচিত ক্লুলেস হত্যা মামলারও দ্রুত রহস্য উদঘাটন করেছে অর্ণব বড়ুয়ার নেতৃত্বাধীন ডিবি দল। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আলোচিত ক্লুলেস মা-মেয়ে হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বুড়িচংয়ের কলেজছাত্র তুহিন হত্যা মামলা, সদর দক্ষিণে কিশোর গ্যাংয়ের মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ড এবং মনোহরগঞ্জের আলোচিত ক্লুলেস আলাউদ্দিন হত্যা মামলায় আসামি গ্রেপ্তার ও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে জানায় ডিবি।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশ ২৩৮ কেজি গাঁজা, ১ লাখ ৪৭ হাজার ২৪০ পিস ইয়াবা, ৬২৫ বোতল ফেনসিডিল, ৫০ বোতল মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করেছে। এসব মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেটকার, বাস ও মোটরসাইকেল জব্দ করে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, ‘এসআই অর্ণব বড়ুয়া একজন পেশাদার, দক্ষ এবং সাহসী অফিসার। তার বিপিএম পদক অর্জনে আমরা গর্বিত।’

ট্যাগ : অর্ণব বড়ুয়া বিপিএম পদক কুমিল্লা ডিবি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণে আট দিনের বাংলাদেশ সফরে কেলি কারি

শুধু বিদ্যালয়ে আনলেই হবে না, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: ববি হাজ্জাজ

জলবায়ুতে ক্ষতিগ্রস্ত নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ

আন্তালিয়ায় জুবাইদা রহমানের সঙ্গে এরদোয়ানের স্ত্রীর সাক্ষাৎ

তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কুমিল্লায় সাহসিকতার বিপিএম পদক পেলেন ডিবির এসআই অর্ণব

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লায় সাহসিকতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার হাতে এ পদক তুলে দেন।

৫৩ জন দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার, বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, মাদক ও ডাকাতি মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্যের জন্য তিনি এ পদক লাভ করেন।

জেলা ডিবি সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিক অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) অর্ণব বড়ুয়ার নেতৃত্বে অন্তত ৫৩ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

দেবিদ্বার, চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও সদর দক্ষিণ থানাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ডাকাতকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তল, রিভলবার, দেশীয় এলজি, কার্তুজ, রামদা, চাপাতি, ছুরি ও কোড়াবারিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, পিকআপ, সিএনজি ও হাইয়েস গাড়িও জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার পাশাপাশি নোয়াখালী ও ফেনী জেলার অন্তত ডজনখানেক চুরি ও ডাকাতির মামলার রহস্য উদঘাটন হয়েছে বলে জানিয়েছে জেলা ডিবি।

এ ছাড়া সুধারাম থানার আলোচিত স্বর্ণের দোকানে চুরির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

কুমিল্লায় ঘটে যাওয়া একাধিক আলোচিত ক্লুলেস হত্যা মামলারও দ্রুত রহস্য উদঘাটন করেছে অর্ণব বড়ুয়ার নেতৃত্বাধীন ডিবি দল। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আলোচিত ক্লুলেস মা-মেয়ে হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বুড়িচংয়ের কলেজছাত্র তুহিন হত্যা মামলা, সদর দক্ষিণে কিশোর গ্যাংয়ের মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ড এবং মনোহরগঞ্জের আলোচিত ক্লুলেস আলাউদ্দিন হত্যা মামলায় আসামি গ্রেপ্তার ও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে জানায় ডিবি।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশ ২৩৮ কেজি গাঁজা, ১ লাখ ৪৭ হাজার ২৪০ পিস ইয়াবা, ৬২৫ বোতল ফেনসিডিল, ৫০ বোতল মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করেছে। এসব মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেটকার, বাস ও মোটরসাইকেল জব্দ করে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, ‘এসআই অর্ণব বড়ুয়া একজন পেশাদার, দক্ষ এবং সাহসী অফিসার। তার বিপিএম পদক অর্জনে আমরা গর্বিত।’


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ