ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অপতথ্য বন্ধে মিডিয়া লিটারেসি বাড়ানোর আহ্বান তথ্য উপদেষ্টার

অপতথ্য বন্ধে মিডিয়া লিটারেসি বাড়ানোর আহ্বান তথ্য উপদেষ্টার
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিল (বিজেসি) আয়োজিত প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধন ও গণমাধ্যমের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যার মাধ্যমে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া রোধেও কার্যকর ব্যবস্থা থাকা দরকার।

তিনি বলেন, অপতথ্য মোকাবিলায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। সাধারণ মানুষের মধ্যে গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তথ্য যাচাইয়ের সক্ষমতা তৈরি করাও গুরুত্বপূর্ণ।

আলোচনায় অনলাইনভিত্তিক সাংবাদিকতার পরিবর্তিত ধরন ও নতুন নতুন মনিটাইজেশন পদ্ধতিকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। বর্তমান বাস্তবতায় অনলাইন সাংবাদিকতার বিভিন্ন নতুন কাঠামো তৈরি হওয়ায় এসব বিষয় নিয়ে নীতিগত কাঠামো প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

জাহেদ উর রহমান আরও বলেন, অনলাইনে গুজব, মিথ্যা তথ্য বা অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে আইনি কাঠামো সবার জন্য সমভাবে প্রয়োগ করা উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে অভিন্ন নীতিতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে পাস হয়নি উল্লেখ করে তিনি বলেন, আইনটি নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুযোগ রয়েছে। ফলে বিভিন্ন পক্ষের মতামত ও প্রস্তাব বিবেচনার মাধ্যমে আইনটিতে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।

আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধন, বিজেসির পর্যালোচনা এবং গণমাধ্যমের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগ : জাহেদ উর রহমান সাইবার সুরক্ষা আইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


অপতথ্য বন্ধে মিডিয়া লিটারেসি বাড়ানোর আহ্বান তথ্য উপদেষ্টার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিল (বিজেসি) আয়োজিত প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধন ও গণমাধ্যমের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যার মাধ্যমে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া রোধেও কার্যকর ব্যবস্থা থাকা দরকার।

তিনি বলেন, অপতথ্য মোকাবিলায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। সাধারণ মানুষের মধ্যে গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তথ্য যাচাইয়ের সক্ষমতা তৈরি করাও গুরুত্বপূর্ণ।

আলোচনায় অনলাইনভিত্তিক সাংবাদিকতার পরিবর্তিত ধরন ও নতুন নতুন মনিটাইজেশন পদ্ধতিকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। বর্তমান বাস্তবতায় অনলাইন সাংবাদিকতার বিভিন্ন নতুন কাঠামো তৈরি হওয়ায় এসব বিষয় নিয়ে নীতিগত কাঠামো প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

জাহেদ উর রহমান আরও বলেন, অনলাইনে গুজব, মিথ্যা তথ্য বা অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে আইনি কাঠামো সবার জন্য সমভাবে প্রয়োগ করা উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে অভিন্ন নীতিতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে পাস হয়নি উল্লেখ করে তিনি বলেন, আইনটি নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুযোগ রয়েছে। ফলে বিভিন্ন পক্ষের মতামত ও প্রস্তাব বিবেচনার মাধ্যমে আইনটিতে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।

আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধন, বিজেসির পর্যালোচনা এবং গণমাধ্যমের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ