ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’ (COP31)-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে দেশটির বাণিজ্যিক নগরী ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছানোর পর তুরস্ক সরকারের পক্ষ থেকে তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও প্রতিনিধিদলের শীর্ষ সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর ইস্তাম্বুল বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও সিভিল গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে একই দিন সকাল সাড়ে সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধিদলসহ আনুষ্ঠানিকভাবে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরের রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি বিশেষ অভ্যন্তরীণ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সম্মেলনের মূল ভেন্যু আন্তালিয়ার উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন দেশের শীর্ষ রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১২ নভেম্বর সম্মেলনের মূল অধিবেশনে তিনি বাংলাদেশের পক্ষে নীতিনির্ধারণী বক্তব্য উপস্থাপন করবেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ সংসদীয় কমিটির

কপ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী

আন্তালিয়ায় আজ তারেক–এরদোয়ান বৈঠক, ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা–আঙ্কারা সম্পর্ক

বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায়: তথ্য প্রতিমন্ত্রী

বিমানে অনিয়ম ও ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি: সংসদীয় কমিটির তলব

ফতুল্লায় আগুনে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনামূল্যে: প্রতিমন্ত্রী

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’ (COP31)-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে দেশটির বাণিজ্যিক নগরী ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছানোর পর তুরস্ক সরকারের পক্ষ থেকে তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও প্রতিনিধিদলের শীর্ষ সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর ইস্তাম্বুল বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও সিভিল গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে একই দিন সকাল সাড়ে সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধিদলসহ আনুষ্ঠানিকভাবে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরের রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি বিশেষ অভ্যন্তরীণ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সম্মেলনের মূল ভেন্যু আন্তালিয়ার উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন দেশের শীর্ষ রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১২ নভেম্বর সম্মেলনের মূল অধিবেশনে তিনি বাংলাদেশের পক্ষে নীতিনির্ধারণী বক্তব্য উপস্থাপন করবেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ