ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ সংসদীয় কমিটির

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১১টি ঝুলে থাকা অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত রয়েছে। এসব আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিমানের আর্থিক অনিয়ম, উড়োজাহাজ কেনাকাটা, রাজস্ব আদায় এবং লোকসানি রুট পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৈঠকে ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার বিষয়টি উঠে আসে। অডিটে অর্থ আদায়সংক্রান্ত ৪৫টি আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তিতে অর্থ আদায়ের দাবি করলেও এর পক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেনি। ফলে এসব দাবি গ্রহণ করেনি অডিট বিভাগ। বাকি অনাদায়ী অর্থ উদ্ধার, অডিট আপত্তি নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি নিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উড়োজাহাজ কেনাকাটায়ও বড় ধরনের অনিয়মের বিষয়টি আলোচনায় আসে। বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও লিজের মেয়াদ শেষ হওয়ার পর ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে নেয় প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে এসব উড়োজাহাজ পরিচালনাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়।

এ ঘটনায় তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সংশ্লিষ্ট সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে কমিটি। পাশাপাশি সরকারি অর্থ অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বিমানের রাজস্ব আদায়েও গুরুতর অসংগতি পাওয়া গেছে। ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য অডিটে উঠে এসেছে। আন্তর্জাতিক ফ্লাইটে ইকোনমি ক্লাসের যাত্রীদের বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ নেওয়া হলেও সেই অর্থ বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি।

এ ধরনের অনিয়ম শনাক্ত ও প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় বিমানের পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত নিরীক্ষকদের কাছে সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট চালু রাখার কারণে আর্থিক ক্ষতির বিষয়টিও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সিদ্ধান্তের নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাবসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবর-এর সঙ্গে চুক্তির বিষয়েও অসংগতি পাওয়া গেছে। চুক্তি অনুযায়ী সম্পূর্ণ কার্যাদেশ সরবরাহ করা না হলেও প্রতিষ্ঠানটিকে পুরো অর্থ পরিশোধ করা হয়েছিল। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে কমিটি।

এ ছাড়া লিজ নেওয়া দুটি উড়োজাহাজের বিপরীতে ব্যয়ের চুক্তি ও বিলসংক্রান্ত নথিপত্র নিরীক্ষকদের সামনে উপস্থাপন করতে না পারার বিষয়টি নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট সব নথি আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

কোভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগও পর্যালোচনা করেছে কমিটি। এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত এক মাসের মধ্যে শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে বিমানের পূর্ববর্তী নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক হিসেবে গড়ে তুলতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি এবং অনিয়মে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংসদীয় কমিটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই: আমিনুল হক

‘সালামের উত্তর পাওয়ার আগেই শুরু!’ সংসদে স্পিকারের রসিকতা

পয়েন্ট অব অর্ডার তুলতেই বিএনপির এমপিকে সতর্ক করলেন স্পিকার

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

কপ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী

আন্তালিয়ায় আজ তারেক–এরদোয়ান বৈঠক, ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা–আঙ্কারা সম্পর্ক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ সংসদীয় কমিটির

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১১টি ঝুলে থাকা অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত রয়েছে। এসব আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিমানের আর্থিক অনিয়ম, উড়োজাহাজ কেনাকাটা, রাজস্ব আদায় এবং লোকসানি রুট পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৈঠকে ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার বিষয়টি উঠে আসে। অডিটে অর্থ আদায়সংক্রান্ত ৪৫টি আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তিতে অর্থ আদায়ের দাবি করলেও এর পক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেনি। ফলে এসব দাবি গ্রহণ করেনি অডিট বিভাগ। বাকি অনাদায়ী অর্থ উদ্ধার, অডিট আপত্তি নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি নিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উড়োজাহাজ কেনাকাটায়ও বড় ধরনের অনিয়মের বিষয়টি আলোচনায় আসে। বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও লিজের মেয়াদ শেষ হওয়ার পর ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে নেয় প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে এসব উড়োজাহাজ পরিচালনাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়।

এ ঘটনায় তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সংশ্লিষ্ট সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে কমিটি। পাশাপাশি সরকারি অর্থ অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বিমানের রাজস্ব আদায়েও গুরুতর অসংগতি পাওয়া গেছে। ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য অডিটে উঠে এসেছে। আন্তর্জাতিক ফ্লাইটে ইকোনমি ক্লাসের যাত্রীদের বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ নেওয়া হলেও সেই অর্থ বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি।

এ ধরনের অনিয়ম শনাক্ত ও প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় বিমানের পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত নিরীক্ষকদের কাছে সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট চালু রাখার কারণে আর্থিক ক্ষতির বিষয়টিও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সিদ্ধান্তের নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাবসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবর-এর সঙ্গে চুক্তির বিষয়েও অসংগতি পাওয়া গেছে। চুক্তি অনুযায়ী সম্পূর্ণ কার্যাদেশ সরবরাহ করা না হলেও প্রতিষ্ঠানটিকে পুরো অর্থ পরিশোধ করা হয়েছিল। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে কমিটি।

এ ছাড়া লিজ নেওয়া দুটি উড়োজাহাজের বিপরীতে ব্যয়ের চুক্তি ও বিলসংক্রান্ত নথিপত্র নিরীক্ষকদের সামনে উপস্থাপন করতে না পারার বিষয়টি নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট সব নথি আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

কোভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগও পর্যালোচনা করেছে কমিটি। এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত এক মাসের মধ্যে শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে বিমানের পূর্ববর্তী নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক হিসেবে গড়ে তুলতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি এবং অনিয়মে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ