ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জয় দিয়ে ফ্রান্স অধ্যায় শুরু জিদানের, তুরস্ককে হারাল ফরাসিরা

জয় দিয়ে ফ্রান্স অধ্যায় শুরু জিদানের, তুরস্ককে হারাল ফরাসিরা
ছবি: সংগৃহীত
ফলো করুন

জিনেদিন জিদানের অধীনে নতুন অধ্যায় জয় দিয়েই শুরু করেছে ফ্রান্স। উয়েফা নেশনস লিগের ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ফরাসিরা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

দীর্ঘ ১৪ বছর দিদিয়ের দেশমের অধীনে থাকার পর জিদানের দায়িত্বে প্রথম ম্যাচে ফ্রান্সের শুরুটা অবশ্য স্বস্তির ছিল না। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে নতুন কোচের ৪-৩-৩ কৌশলে খেলতে নেমে শুরুতে বেশ কিছুটা ছন্দহীন দেখা যায় ফরাসিদের।

তুরস্ক ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। চতুর্থ মিনিটেই ইলমাজের শট ঠেকিয়ে ফ্রান্সকে বিপদমুক্ত করেন গোলরক্ষক মাইক মাইনিয়ঁ। কিছুক্ষণ পর গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ফরাসি রক্ষণভাগের এক খেলোয়াড়। ২৮ মিনিটে কাদিয়োগ্লুর শক্তিশালী শটও ঠেকিয়ে দেন মাইনিয়ঁ।

তুরস্কের উচ্চচাপের ফুটবলের কারণে বল নিজেদের দখলে রাখতে শুরুতে সমস্যায় পড়ে ফ্রান্স। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নিতে থাকে তারা। বাঁ প্রান্তে এমবাপ্পে সক্রিয় হয়ে ওঠার পাশাপাশি মাঝমাঠে রায়ান শেরকি কয়েকটি আক্রমণ তৈরি করেন।

প্রথমার্ধের শেষদিকে ফ্রান্স গোলের কাছাকাছি গেলেও তুরস্কের গোলরক্ষক চাকির মাইকেল ওলিসের শট আটকে দেন। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় তুরস্ক। তবে ৫১ মিনিটের দিকে ম্যাচের একমাত্র গোলটি পেয়ে যায় ফ্রান্স। জুলস কুন্দে ও রায়ান শেরকির সম্মিলিত চাপের ফলে বল চলে আসে মাইকেল ওলিসের কাছে। তিনি ডান দিক থেকে বল বাড়িয়ে দেন এমবাপ্পের উদ্দেশে। ডি-বক্সে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান ফ্রান্সের অধিনায়ক।

এই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় ৬৭-তে।

তবে গোল করার পর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি এমবাপ্পে। চোটের কারণে ৫৯ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার পরিবর্তে মাঠে নামেন দেজিরে দুয়ে। মাঠে নামার অল্প সময়ের মধ্যেই তুরস্কের গোলমুখে শট নিয়ে নিজের উপস্থিতির জানান দেন এই তরুণ ফুটবলার।

এরপর ব্যবধান বাড়ানোর জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে ফ্রান্স। ৬৯ মিনিটে জুলস কুন্দের শট পোস্টে লেগে ফিরে আসে। পরে ব্র্যাডলি বারকোলা মাঠে নামলে ফরাসি আক্রমণে আরও গতি আসে এবং তুরস্কের রক্ষণকে চাপে পড়তে হয়।

ম্যাচের শেষদিকে তুরস্ক বড় ধাক্কা খায়। ৮৮ মিনিটে বারকোলা তুরস্কের রক্ষণভাগ পেরিয়ে এগিয়ে যাওয়ার সময় গোলরক্ষক চাকির ডি-বক্সের বাইরে হাতে বল থামান। এর ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

ফ্রি-কিক থেকে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ফ্রান্স। শেষ পর্যন্ত এমবাপ্পের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।

জয় দিয়ে শুরু হলো জিনেদিন জিদানের ফ্রান্স অধ্যায়।

ট্যাগ : কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ফুটবল জিনেদিন জিদান তুরস্ক ফুটবল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


জয় দিয়ে ফ্রান্স অধ্যায় শুরু জিদানের, তুরস্ককে হারাল ফরাসিরা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জিনেদিন জিদানের অধীনে নতুন অধ্যায় জয় দিয়েই শুরু করেছে ফ্রান্স। উয়েফা নেশনস লিগের ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ফরাসিরা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

দীর্ঘ ১৪ বছর দিদিয়ের দেশমের অধীনে থাকার পর জিদানের দায়িত্বে প্রথম ম্যাচে ফ্রান্সের শুরুটা অবশ্য স্বস্তির ছিল না। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে নতুন কোচের ৪-৩-৩ কৌশলে খেলতে নেমে শুরুতে বেশ কিছুটা ছন্দহীন দেখা যায় ফরাসিদের।

তুরস্ক ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। চতুর্থ মিনিটেই ইলমাজের শট ঠেকিয়ে ফ্রান্সকে বিপদমুক্ত করেন গোলরক্ষক মাইক মাইনিয়ঁ। কিছুক্ষণ পর গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ফরাসি রক্ষণভাগের এক খেলোয়াড়। ২৮ মিনিটে কাদিয়োগ্লুর শক্তিশালী শটও ঠেকিয়ে দেন মাইনিয়ঁ।

তুরস্কের উচ্চচাপের ফুটবলের কারণে বল নিজেদের দখলে রাখতে শুরুতে সমস্যায় পড়ে ফ্রান্স। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নিতে থাকে তারা। বাঁ প্রান্তে এমবাপ্পে সক্রিয় হয়ে ওঠার পাশাপাশি মাঝমাঠে রায়ান শেরকি কয়েকটি আক্রমণ তৈরি করেন।

প্রথমার্ধের শেষদিকে ফ্রান্স গোলের কাছাকাছি গেলেও তুরস্কের গোলরক্ষক চাকির মাইকেল ওলিসের শট আটকে দেন। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় তুরস্ক। তবে ৫১ মিনিটের দিকে ম্যাচের একমাত্র গোলটি পেয়ে যায় ফ্রান্স। জুলস কুন্দে ও রায়ান শেরকির সম্মিলিত চাপের ফলে বল চলে আসে মাইকেল ওলিসের কাছে। তিনি ডান দিক থেকে বল বাড়িয়ে দেন এমবাপ্পের উদ্দেশে। ডি-বক্সে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান ফ্রান্সের অধিনায়ক।

এই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় ৬৭-তে।

তবে গোল করার পর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি এমবাপ্পে। চোটের কারণে ৫৯ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার পরিবর্তে মাঠে নামেন দেজিরে দুয়ে। মাঠে নামার অল্প সময়ের মধ্যেই তুরস্কের গোলমুখে শট নিয়ে নিজের উপস্থিতির জানান দেন এই তরুণ ফুটবলার।

এরপর ব্যবধান বাড়ানোর জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে ফ্রান্স। ৬৯ মিনিটে জুলস কুন্দের শট পোস্টে লেগে ফিরে আসে। পরে ব্র্যাডলি বারকোলা মাঠে নামলে ফরাসি আক্রমণে আরও গতি আসে এবং তুরস্কের রক্ষণকে চাপে পড়তে হয়।

ম্যাচের শেষদিকে তুরস্ক বড় ধাক্কা খায়। ৮৮ মিনিটে বারকোলা তুরস্কের রক্ষণভাগ পেরিয়ে এগিয়ে যাওয়ার সময় গোলরক্ষক চাকির ডি-বক্সের বাইরে হাতে বল থামান। এর ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

ফ্রি-কিক থেকে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ফ্রান্স। শেষ পর্যন্ত এমবাপ্পের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।

জয় দিয়ে শুরু হলো জিনেদিন জিদানের ফ্রান্স অধ্যায়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ