ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা হামলার দাবি আইআরজিসির

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা হামলার দাবি আইআরজিসির
ছবি: সংগৃহীত
ফলো করুন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর এবার অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শনিবার (২৭ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কোন কোন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে বা হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে ‘উসকানিমূলক’ উল্লেখ করে আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে তার আরও কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে সংস্থাটি দাবি করেছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ইরানের সঙ্গে সমন্বয়ের ওপর নির্ভর করবে।

সম্প্রতি হরমুজ প্রণালী ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনার কথা জানায় তেহরান। পাশাপাশি ওই নৌপথ ব্যবহারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার কথাও বলা হয়।

এরই মধ্যে ওমান উপকূলের কাছে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে, যার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করে। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) ইরানের ক্ষেপণাস্ত্র ডিপো ও সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর ঘোষণা দেয়। সর্বশেষ সেই ঘটনার জবাব হিসেবেই মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি।

এদিকে হরমুজ প্রণালীতে টোল আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত ও ওমান। তাদের যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি ওই সমালোচনার জবাবে বলেন, উপকূলীয় রাষ্ট্র হিসেবে হরমুজ প্রণালিতে ইরানের ভূমিকা উপেক্ষা করে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় সংলাপ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র : এএফপি

ট্যাগ : ইরান হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা হামলার দাবি আইআরজিসির

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর এবার অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শনিবার (২৭ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কোন কোন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে বা হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে ‘উসকানিমূলক’ উল্লেখ করে আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে তার আরও কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে সংস্থাটি দাবি করেছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ইরানের সঙ্গে সমন্বয়ের ওপর নির্ভর করবে।

সম্প্রতি হরমুজ প্রণালী ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনার কথা জানায় তেহরান। পাশাপাশি ওই নৌপথ ব্যবহারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার কথাও বলা হয়।

এরই মধ্যে ওমান উপকূলের কাছে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে, যার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করে। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) ইরানের ক্ষেপণাস্ত্র ডিপো ও সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর ঘোষণা দেয়। সর্বশেষ সেই ঘটনার জবাব হিসেবেই মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি।

এদিকে হরমুজ প্রণালীতে টোল আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত ও ওমান। তাদের যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি ওই সমালোচনার জবাবে বলেন, উপকূলীয় রাষ্ট্র হিসেবে হরমুজ প্রণালিতে ইরানের ভূমিকা উপেক্ষা করে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় সংলাপ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র : এএফপি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ