ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা হামলার দাবি আইআরজিসির

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর এবার অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।শনিবার (২৭ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কোন কোন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে বা হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।[BANGVIEWS-POST:690]বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে ‘উসকানিমূলক’ উল্লেখ করে আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে তার আরও কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে সংস্থাটি দাবি করেছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ইরানের সঙ্গে সমন্বয়ের ওপর নির্ভর করবে।সম্প্রতি হরমুজ প্রণালী ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনার কথা জানায় তেহরান। পাশাপাশি ওই নৌপথ ব্যবহারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার কথাও বলা হয়।এরই মধ্যে ওমান উপকূলের কাছে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে, যার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করে। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) ইরানের ক্ষেপণাস্ত্র ডিপো ও সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর ঘোষণা দেয়। সর্বশেষ সেই ঘটনার জবাব হিসেবেই মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি।[BANGVIEWS-POST:687]এদিকে হরমুজ প্রণালীতে টোল আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত ও ওমান। তাদের যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়।অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি ওই সমালোচনার জবাবে বলেন, উপকূলীয় রাষ্ট্র হিসেবে হরমুজ প্রণালিতে ইরানের ভূমিকা উপেক্ষা করে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় সংলাপ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।সূত্র : এএফপি

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা হামলার দাবি আইআরজিসির