ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা লুটের অভিযোগ

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা লুটের অভিযোগ
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজশাহীর পবা উপজেলায় অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে নওহাটা কলেজ মোড়ে অবস্থিত একটি বহুতল ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাকিব ও তামিম। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজনদের দাবি, তাদের হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়। হামলার সময় অফিসের বিভিন্ন আসবাবপত্র, সিসিটিভি সরঞ্জাম, কম্পিউটারসহ নানা মালামাল ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অফিসে থাকা কর্মচারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাদের মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মুরাদ পারভেজ অভিযোগ করেন, হামলাকারীরা অফিসের ক্যাশ বাক্স থেকে প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। পাশাপাশি দুই থেকে আড়াই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করা হয়েছে। তার দাবি, ৩০ থেকে ৩৫ জন হামলাকারী অফিসে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। প্রাণ রক্ষার্থে তিনি সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

এ ঘটনায় রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শুভর নাম উল্লেখ করে অভিযোগ করা হলেও তিনি তা অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনার সময় তিনি ভবনের নিচে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং কাউকে ওপরে যেতে দেননি।

ঘটনার পর পবা থানার টহল দলের উপপরিদর্শক (এসআই) আসিব নাসিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অফিসের ভেতরে ভাঙচুরের বিভিন্ন আলামত দেখা গেছে। দুটি ল্যাপটপ তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল এবং একটি কাচের টেবিল ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তার ধারণা, সংঘর্ষ ও ধস্তাধস্তির সময় এসব ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ : হামলা রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা লুটের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

রাজশাহীর পবা উপজেলায় অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে নওহাটা কলেজ মোড়ে অবস্থিত একটি বহুতল ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাকিব ও তামিম। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজনদের দাবি, তাদের হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়। হামলার সময় অফিসের বিভিন্ন আসবাবপত্র, সিসিটিভি সরঞ্জাম, কম্পিউটারসহ নানা মালামাল ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অফিসে থাকা কর্মচারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাদের মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মুরাদ পারভেজ অভিযোগ করেন, হামলাকারীরা অফিসের ক্যাশ বাক্স থেকে প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। পাশাপাশি দুই থেকে আড়াই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করা হয়েছে। তার দাবি, ৩০ থেকে ৩৫ জন হামলাকারী অফিসে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। প্রাণ রক্ষার্থে তিনি সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

এ ঘটনায় রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শুভর নাম উল্লেখ করে অভিযোগ করা হলেও তিনি তা অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনার সময় তিনি ভবনের নিচে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং কাউকে ওপরে যেতে দেননি।

ঘটনার পর পবা থানার টহল দলের উপপরিদর্শক (এসআই) আসিব নাসিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অফিসের ভেতরে ভাঙচুরের বিভিন্ন আলামত দেখা গেছে। দুটি ল্যাপটপ তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল এবং একটি কাচের টেবিল ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তার ধারণা, সংঘর্ষ ও ধস্তাধস্তির সময় এসব ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ