ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা লুটের অভিযোগ

রাজশাহীর পবা উপজেলায় অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে নওহাটা কলেজ মোড়ে অবস্থিত একটি বহুতল ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন সাকিব ও তামিম। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজনদের দাবি, তাদের হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে।[BANGVIEWS-POST:685]স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়। হামলার সময় অফিসের বিভিন্ন আসবাবপত্র, সিসিটিভি সরঞ্জাম, কম্পিউটারসহ নানা মালামাল ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অফিসে থাকা কর্মচারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাদের মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মুরাদ পারভেজ অভিযোগ করেন, হামলাকারীরা অফিসের ক্যাশ বাক্স থেকে প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। পাশাপাশি দুই থেকে আড়াই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করা হয়েছে। তার দাবি, ৩০ থেকে ৩৫ জন হামলাকারী অফিসে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। প্রাণ রক্ষার্থে তিনি সেখান থেকে সরে যেতে বাধ্য হন।এ ঘটনায় রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শুভর নাম উল্লেখ করে অভিযোগ করা হলেও তিনি তা অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনার সময় তিনি ভবনের নিচে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং কাউকে ওপরে যেতে দেননি।[BANGVIEWS-POST:679]ঘটনার পর পবা থানার টহল দলের উপপরিদর্শক (এসআই) আসিব নাসিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অফিসের ভেতরে ভাঙচুরের বিভিন্ন আলামত দেখা গেছে। দুটি ল্যাপটপ তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল এবং একটি কাচের টেবিল ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তার ধারণা, সংঘর্ষ ও ধস্তাধস্তির সময় এসব ক্ষয়ক্ষতি হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা লুটের অভিযোগ