ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঘন ঘন সূচি পরিবর্তন, শেষ পর্যন্ত স্থগিত বাংলাদেশ ফুটবল লিগ

ঘন ঘন সূচি পরিবর্তন, শেষ পর্যন্ত স্থগিত বাংলাদেশ ফুটবল লিগ
ছবি : সংগৃহিত
ফলো করুন

ঘন ঘন সূচি পরিবর্তন ও ক্লাবগুলোর আপত্তির মধ্যে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বাংলাদেশ ফুটবল লিগ। জাতীয় দলের আন্তর্জাতিক মিশন শেষে আগামী ২ অক্টোবর থেকে আবারও লিগের খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই টুর্নামেন্ট শেষ হওয়ার পর ঘরোয়া লিগ পুনরায় মাঠে গড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত ১৮ সেপ্টেম্বর শুরু হয় ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ফুটবল। তবে মৌসুম শুরুর পর থেকেই বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের সূচি নিয়ে জটিলতা দেখা দেয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে একাধিকবার ম্যাচের সূচিতে পরিবর্তন আনে বাফুফে।

সর্বশেষ বুধবার সকালে আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম সিটি এএফসির মধ্যকার ফেডারেশন কাপের ম্যাচ স্থগিত করা হয়। হঠাৎ এই সিদ্ধান্তের পর সূচি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে।

মূলত বিভিন্ন ক্লাবের আপত্তিকে কেন্দ্র করেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। প্রথম রাউন্ডে বিরতিতে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের ম্যাচ পিছিয়ে দেওয়ার দাবি জানায়। সেই দাবি মেনে নেওয়ার পর আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জও নিজেদের ম্যাচের সূচি পরিবর্তনের দাবি তোলে।

ক্লাবগুলোর আপত্তির অন্যতম কারণ ছিল ম্যাচ সংখ্যায় ভারসাম্যহীনতা। মোহামেডান প্রথম ম্যাচ খেলার আগেই আবাহনীর দুটি ম্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে আপত্তি জানায় আকাশি-হলুদ শিবির।

প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত এবং ক্লাবগুলোর চাহিদার মধ্যে সমন্বয় না হওয়ায় সূচিতে বারবার পরিবর্তন আসে। এতে মৌসুমের শুরুতেই খেলোয়াড়, ক্লাব ও সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল লিগের চলমান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততা শেষে ২ অক্টোবর থেকে আবার লিগ মাঠে ফেরার কথা রয়েছে।

ট্যাগ : বাফুফে বাংলাদেশ ফুটবল লিগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ঘন ঘন সূচি পরিবর্তন, শেষ পর্যন্ত স্থগিত বাংলাদেশ ফুটবল লিগ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঘন ঘন সূচি পরিবর্তন ও ক্লাবগুলোর আপত্তির মধ্যে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বাংলাদেশ ফুটবল লিগ। জাতীয় দলের আন্তর্জাতিক মিশন শেষে আগামী ২ অক্টোবর থেকে আবারও লিগের খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই টুর্নামেন্ট শেষ হওয়ার পর ঘরোয়া লিগ পুনরায় মাঠে গড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত ১৮ সেপ্টেম্বর শুরু হয় ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ফুটবল। তবে মৌসুম শুরুর পর থেকেই বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের সূচি নিয়ে জটিলতা দেখা দেয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে একাধিকবার ম্যাচের সূচিতে পরিবর্তন আনে বাফুফে।

সর্বশেষ বুধবার সকালে আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম সিটি এএফসির মধ্যকার ফেডারেশন কাপের ম্যাচ স্থগিত করা হয়। হঠাৎ এই সিদ্ধান্তের পর সূচি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে।

মূলত বিভিন্ন ক্লাবের আপত্তিকে কেন্দ্র করেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। প্রথম রাউন্ডে বিরতিতে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের ম্যাচ পিছিয়ে দেওয়ার দাবি জানায়। সেই দাবি মেনে নেওয়ার পর আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জও নিজেদের ম্যাচের সূচি পরিবর্তনের দাবি তোলে।

ক্লাবগুলোর আপত্তির অন্যতম কারণ ছিল ম্যাচ সংখ্যায় ভারসাম্যহীনতা। মোহামেডান প্রথম ম্যাচ খেলার আগেই আবাহনীর দুটি ম্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে আপত্তি জানায় আকাশি-হলুদ শিবির।

প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত এবং ক্লাবগুলোর চাহিদার মধ্যে সমন্বয় না হওয়ায় সূচিতে বারবার পরিবর্তন আসে। এতে মৌসুমের শুরুতেই খেলোয়াড়, ক্লাব ও সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল লিগের চলমান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততা শেষে ২ অক্টোবর থেকে আবার লিগ মাঠে ফেরার কথা রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ