ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের প্রথম প্রধান সাবিনে লাউবার

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের প্রথম প্রধান সাবিনে লাউবার
ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) মিশনপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবিনে ম্যাগডালেনা লাউবার। তিনি বাংলাদেশে সংস্থাটির প্রথম মিশনপ্রধান। নতুন দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র জমা দেন সাবিনে লাউবার। এ সময় তাঁকে স্বাগত জানান হুমায়ুন কবির এবং নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান।

বৈঠকে মানবাধিকার সুরক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গণতন্ত্রকে আরও কার্যকর করা, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে।

এসব লক্ষ্য অর্জনে আইন ও প্রতিষ্ঠানগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান হুমায়ুন কবির।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে জাতিসংঘের বিশেষ পদ্ধতির ম্যান্ডেটধারীদের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার এবং শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের সম্ভাব্য বাংলাদেশ সফরের বিষয়টি উঠে আসে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের মানবাধিকার মিশনকে সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালনকালে মিশনপ্রধান সাবিনে লাউবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

জবাবে বাংলাদেশ সরকারের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতার প্রশংসা করেন সাবিনে লাউবার। তিনি জানান, মানবাধিকার সুরক্ষা ও প্রসার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের প্রচেষ্টার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ওএইচসিএইচআর।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে নিজের অগ্রাধিকার ও পরিকল্পিত কার্যক্রম সম্পর্কেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন নতুন মিশনপ্রধান। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, আলোচনা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের মধ্যে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে সংস্থাটির মিশন প্রতিষ্ঠা করা হয়।

সাবিনে ম্যাগডালেনা লাউবার সেই মিশনের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ট্যাগ : জাতিসংঘ হুমায়ুন কবির জাতিসংঘ মানবাধিকার মিশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের প্রথম প্রধান সাবিনে লাউবার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) মিশনপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবিনে ম্যাগডালেনা লাউবার। তিনি বাংলাদেশে সংস্থাটির প্রথম মিশনপ্রধান। নতুন দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র জমা দেন সাবিনে লাউবার। এ সময় তাঁকে স্বাগত জানান হুমায়ুন কবির এবং নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান।

বৈঠকে মানবাধিকার সুরক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গণতন্ত্রকে আরও কার্যকর করা, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে।

এসব লক্ষ্য অর্জনে আইন ও প্রতিষ্ঠানগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান হুমায়ুন কবির।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে জাতিসংঘের বিশেষ পদ্ধতির ম্যান্ডেটধারীদের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার এবং শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের সম্ভাব্য বাংলাদেশ সফরের বিষয়টি উঠে আসে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের মানবাধিকার মিশনকে সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালনকালে মিশনপ্রধান সাবিনে লাউবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

জবাবে বাংলাদেশ সরকারের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতার প্রশংসা করেন সাবিনে লাউবার। তিনি জানান, মানবাধিকার সুরক্ষা ও প্রসার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের প্রচেষ্টার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ওএইচসিএইচআর।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে নিজের অগ্রাধিকার ও পরিকল্পিত কার্যক্রম সম্পর্কেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন নতুন মিশনপ্রধান। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, আলোচনা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের মধ্যে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে সংস্থাটির মিশন প্রতিষ্ঠা করা হয়।

সাবিনে ম্যাগডালেনা লাউবার সেই মিশনের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ