ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাক খাতের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ চান রাষ্ট্রপতি

পোশাক খাতের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ চান রাষ্ট্রপতি
ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের তৈরি পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোশাক ও বস্ত্র খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় পোশাক ও নিটওয়্যার খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতির গতি ধরে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নীতিগত সহায়তা এমনভাবে নিশ্চিত করতে হবে, যাতে শিল্প ও ব্যবসার সঙ্গে যুক্ত সব পক্ষ প্রয়োজনীয় সুবিধা পায়।

তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থান বাড়ানো এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরিতে সরকার অর্থনীতি, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে।

শিল্প ও বাণিজ্যের বিকাশে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পোশাক ও বস্ত্র খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে জ্বালানি সংকটের বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। এর আগে বিটিএমএ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকেও রাষ্ট্রপতি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।

জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবহারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের অবদানের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

দেশের বিভিন্ন সমস্যা সমাধানে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলো সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমাধানের পথ খোঁজা উচিত।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বিকেএমইএর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি বিজিএমইএ বিকেএমইএ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


পোশাক খাতের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ চান রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের তৈরি পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোশাক ও বস্ত্র খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় পোশাক ও নিটওয়্যার খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতির গতি ধরে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নীতিগত সহায়তা এমনভাবে নিশ্চিত করতে হবে, যাতে শিল্প ও ব্যবসার সঙ্গে যুক্ত সব পক্ষ প্রয়োজনীয় সুবিধা পায়।

তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থান বাড়ানো এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরিতে সরকার অর্থনীতি, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে।

শিল্প ও বাণিজ্যের বিকাশে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পোশাক ও বস্ত্র খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে জ্বালানি সংকটের বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। এর আগে বিটিএমএ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকেও রাষ্ট্রপতি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।

জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবহারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের অবদানের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

দেশের বিভিন্ন সমস্যা সমাধানে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলো সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমাধানের পথ খোঁজা উচিত।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বিকেএমইএর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ