ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্ষমা চাইলে জনগণ বিবেচনা করত, এখন অপেক্ষা করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

অতীতে করা অন্যায় ও অপকর্মের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।সমাজকল্যাণমন্ত্রী বলেন, অতীতে সংঘটিত প্রতিটি অন্যায়ের বিচার এই বাংলার মাটিতেই হবে। জনগণের সম্পদ লুণ্ঠন, প্রতারণা এবং মানুষের ওপর নির্যাতনের ঘটনায় জড়িত প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে।তিনি আরও বলেন, ‘জনগণ সবকিছু মনে রেখেছে। আপনারা যদি জনগণের কাছে দুই হাত তুলে করজোড়ে ক্ষমা চাইতেন, তাহলে জনগণ বিবেচনা করত আপনাদের ক্ষমা করা যায় কিনা। তাই আরেকটি জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’এ সময় কাউকে আস্ফালন বা উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে জনগণকে বিভ্রান্ত বা বিপথগামী করার চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।

ক্ষমা চাইলে জনগণ বিবেচনা করত, এখন অপেক্ষা করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী