ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম | ছবি: সংগৃহীত
ফলো করুন

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম দেশটির ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীকে শর্তহীনভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৬ জুন) এক টেলিভিশন ভাষণে নাঈম কাসেম বলেন, ইসরায়েলকে লেবাননের সব এলাকা থেকে সেনা সরিয়ে নিতে হবে এবং যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনা অবস্থান করছে এবং বিচ্ছিন্নভাবে হামলার ঘটনাও ঘটছে।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তাজনিত হুমকি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী সামরিক অভিযান চালানোর অধিকার তারা সংরক্ষণ করবে।

এ প্রসঙ্গে নাঈম কাসেম দাবি করেন, নিরাপত্তার অজুহাতে নয়, বরং লেবাননের ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই ইসরায়েল সেখানে অবস্থান করছে। তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশটির জাতীয় সেনাবাহিনীর এবং বিদেশি বাহিনীর সেখানে অবস্থানের কোনো বৈধতা নেই।

হিজবুল্লাহ প্রধান আরও বলেন, যুদ্ধবিরতি মানে উভয় পক্ষের সামরিক অভিযান বন্ধ থাকা। একতরফাভাবে হামলা চালিয়ে যুদ্ধবিরতি বজায় রাখা সম্ভব নয়। যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে হিজবুল্লাহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেন তিনি।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রসঙ্গে নাঈম কাসেম বলেন, ইরান আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে, যা তাদের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

তিনি লেবাননের কর্তৃপক্ষের প্রতি দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

টেলিভিশন ভাষণের শেষ অংশে নাঈম কাসেম লেবাননের রাজনৈতিক নেতৃত্বকে জাতীয় ঐক্য বজায় রেখে দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : লেবানন হিজবুল্লাহ ইসরায়েল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম দেশটির ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীকে শর্তহীনভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৬ জুন) এক টেলিভিশন ভাষণে নাঈম কাসেম বলেন, ইসরায়েলকে লেবাননের সব এলাকা থেকে সেনা সরিয়ে নিতে হবে এবং যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনা অবস্থান করছে এবং বিচ্ছিন্নভাবে হামলার ঘটনাও ঘটছে।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তাজনিত হুমকি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী সামরিক অভিযান চালানোর অধিকার তারা সংরক্ষণ করবে।

এ প্রসঙ্গে নাঈম কাসেম দাবি করেন, নিরাপত্তার অজুহাতে নয়, বরং লেবাননের ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই ইসরায়েল সেখানে অবস্থান করছে। তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশটির জাতীয় সেনাবাহিনীর এবং বিদেশি বাহিনীর সেখানে অবস্থানের কোনো বৈধতা নেই।

হিজবুল্লাহ প্রধান আরও বলেন, যুদ্ধবিরতি মানে উভয় পক্ষের সামরিক অভিযান বন্ধ থাকা। একতরফাভাবে হামলা চালিয়ে যুদ্ধবিরতি বজায় রাখা সম্ভব নয়। যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে হিজবুল্লাহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেন তিনি।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রসঙ্গে নাঈম কাসেম বলেন, ইরান আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে, যা তাদের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

তিনি লেবাননের কর্তৃপক্ষের প্রতি দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

টেলিভিশন ভাষণের শেষ অংশে নাঈম কাসেম লেবাননের রাজনৈতিক নেতৃত্বকে জাতীয় ঐক্য বজায় রেখে দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ