ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতারের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো ব্যক্তি উপযুক্ত প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা অসাধু চক্রের তৎপরতা বরদাস্ত করা হবে না।

শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলন বা বিভিন্ন দাবিদাওয়ার কারণে যেন শিক্ষা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সবার জন্য সমানভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার একদলীয় রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস করে না। পাশাপাশি তিনি দাবি করেন, বিগত সরকারের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় অনিয়ম হয়েছে।

সভায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ, বোর্ডের সচিব নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা শিক্ষা বোর্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতারের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো ব্যক্তি উপযুক্ত প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা অসাধু চক্রের তৎপরতা বরদাস্ত করা হবে না।

শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলন বা বিভিন্ন দাবিদাওয়ার কারণে যেন শিক্ষা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সবার জন্য সমানভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার একদলীয় রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস করে না। পাশাপাশি তিনি দাবি করেন, বিগত সরকারের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় অনিয়ম হয়েছে।

সভায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ, বোর্ডের সচিব নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ