ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, সম্ভাব্য তারিখ নির্ধারণ

পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, সম্ভাব্য তারিখ নির্ধারণ
ছবি : সংগৃহিত
ফলো করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী বছরের ১৫ অথবা ১৬ মার্চ আয়োজনের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনায় প্রাথমিকভাবে এই দুই দিনের যেকোনো একটিকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের পাশাপাশি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নতুন বিভাগ চালু এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

প্রতিষ্ঠার পর এবারই প্রথম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নিয়েছে পাবিপ্রবি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো সম্প্রসারণের বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। বর্তমানে পাবিপ্রবির প্রায় ৩০ একর জমি রয়েছে। ভবিষ্যতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়াতে আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ছাড়া দেশ-বিদেশের চাকরির বাজারে চাহিদা রয়েছে—এমন বিষয়কে গুরুত্ব দিয়ে নতুন বিভাগ চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবর্তনশীল প্রযুক্তি ও শ্রমবাজারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

রাষ্ট্রপতি দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়ানো এবং দেশ-বিদেশের কর্মসংস্থানের উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলছে। ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

ট্যাগ : রাষ্ট্রপতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, সম্ভাব্য তারিখ নির্ধারণ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী বছরের ১৫ অথবা ১৬ মার্চ আয়োজনের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনায় প্রাথমিকভাবে এই দুই দিনের যেকোনো একটিকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের পাশাপাশি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নতুন বিভাগ চালু এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

প্রতিষ্ঠার পর এবারই প্রথম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নিয়েছে পাবিপ্রবি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো সম্প্রসারণের বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। বর্তমানে পাবিপ্রবির প্রায় ৩০ একর জমি রয়েছে। ভবিষ্যতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়াতে আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ছাড়া দেশ-বিদেশের চাকরির বাজারে চাহিদা রয়েছে—এমন বিষয়কে গুরুত্ব দিয়ে নতুন বিভাগ চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবর্তনশীল প্রযুক্তি ও শ্রমবাজারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

রাষ্ট্রপতি দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়ানো এবং দেশ-বিদেশের কর্মসংস্থানের উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলছে। ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ