ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ্য উপদেষ্টা

ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকারি ব্যয় কমানো এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি প্রধানমন্ত্রীর সফরসূচির পাশাপাশি জ্বালানি, বোয়িং উড়োজাহাজ কেনা এবং সরকারের অর্থনৈতিক অবস্থান নিয়ে কথা বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ সেপ্টেম্বর থেকে তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। সরকারি সফরসূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

তথ্য উপদেষ্টা জানান, ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এবারের সফরে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কর্মসূচি রয়েছে।

সফর সংক্ষিপ্ত করার কারণ ব্যাখ্যা করে জাহেদ উর রহমান বলেন, সান ফ্রান্সিসকোতে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা ছিল। তবে দেশের পরিস্থিতি এবং সরকারি ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সফরের সময়সীমা ছোট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবারের সরকারি সফরসঙ্গী ৩৫ জন।

ব্রিফিংয়ে বাংলাদেশের জন্য বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়েও প্রশ্নের মুখোমুখি হন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ বোয়িং কেনার উদ্যোগ নিয়েছে, বিষয়টি ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। চুক্তি হওয়ার সম্ভাবনা থাকলেও সরকার আনুষ্ঠানিকভাবে যে তথ্য জানিয়েছে, এর বাইরে আপাতত নতুন কিছু প্রকাশ করার সুযোগ নেই।

জ্বালানি খাতে ভর্তুকি কমানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো নির্দেশনা বা শর্ত জড়িত কি না, এমন প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, সরকারের এ সিদ্ধান্ত আইএমএফের নির্দেশনার কারণে নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, অতীতে শুধু ডিজেল খাতেই প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। এত বড় আর্থিক চাপ কমানোর উপায় খুঁজছে সরকার। পাশাপাশি জ্বালানি সরবরাহ বাড়ানো ও বিদ্যুতের চাহিদা পূরণে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানো হবে কি না, এমন প্রশ্নে তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ভবিষ্যতে আবার দাম বাড়ার ঝুঁকি থাকায় সরকারকে ভর্তুকির সক্ষমতাও বিবেচনায় রাখতে হচ্ছে।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর চাপ তৈরির বিষয়টি স্বীকার করে জাহেদ উর রহমান বলেন, সরকার জনগণকে কষ্টে ফেলে সিদ্ধান্ত নিতে চায় না। তবে একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যও বিবেচনায় রাখতে হয়। সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে সরকার থাকবে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। বর্তমান সরকারের বৈধতা নিয়ে তিনি সরকারের অবস্থান তুলে ধরে বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত। ককটেল বিস্ফোরণ বা সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এগুলো তথ্য উপদেষ্টার রাজনৈতিক বক্তব্য।

এ সময় সাম্প্রতিক জনকল্যাণমূলক উদ্যোগের প্রসঙ্গ তুলে হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সিদ্ধান্তের কথাও জানান জাহেদ উর রহমান।

ট্যাগ : যুক্তরাষ্ট্র জাতিসংঘ প্রধানমন্ত্রী তারেক রহমান ডা. জাহেদ উর রহমান

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ