ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৭ পয়সার বেশি বাসভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

১৭ পয়সার বেশি বাসভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকার নির্ধারিত হারের বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নির্ধারিত বৃদ্ধির চেয়ে এক পয়সা বেশি নেওয়া হলেও জরিমানার পাশাপাশি রুট পারমিট বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বাসভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সড়কমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য পরিবর্তনের সঙ্গে পরিবহন ব্যয়ের সম্পর্ক বিবেচনা করলে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় কিলোমিটারপ্রতি বাসভাড়া ২০ পয়সা পর্যন্ত বৃদ্ধির হিসাব আসতে পারত। তবে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট পক্ষগুলোর বিষয় বিবেচনা করে শেষ পর্যন্ত ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করেন মন্ত্রী। তিনি জানান, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেখ রবিউল আলম বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হতে পারে। ভবিষ্যতে ওই পরিবহনকে নতুন করে রুট পারমিট না দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। এর আগেও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন সড়কমন্ত্রী।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এর আগে জ্বালানির মূল্যবৃদ্ধির পর চলতি বছরের এপ্রিলেও বাসভাড়া সমন্বয় করেছিল সরকার। তখন প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছিল।

রেল ও নৌপথের ভাড়া নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন সড়কমন্ত্রী। তিনি জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ট্রেনের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ এড়াতে রেলভাড়া না বাড়ানোর চেষ্টা থাকবে সরকারের। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট বৈঠকের পর জানা যাবে।

ট্যাগ : গণপরিবহন শেখ রবিউল আলম বাসভাড়া সড়ক পরিবহন মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


১৭ পয়সার বেশি বাসভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকার নির্ধারিত হারের বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নির্ধারিত বৃদ্ধির চেয়ে এক পয়সা বেশি নেওয়া হলেও জরিমানার পাশাপাশি রুট পারমিট বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বাসভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সড়কমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য পরিবর্তনের সঙ্গে পরিবহন ব্যয়ের সম্পর্ক বিবেচনা করলে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় কিলোমিটারপ্রতি বাসভাড়া ২০ পয়সা পর্যন্ত বৃদ্ধির হিসাব আসতে পারত। তবে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট পক্ষগুলোর বিষয় বিবেচনা করে শেষ পর্যন্ত ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করেন মন্ত্রী। তিনি জানান, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেখ রবিউল আলম বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হতে পারে। ভবিষ্যতে ওই পরিবহনকে নতুন করে রুট পারমিট না দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। এর আগেও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন সড়কমন্ত্রী।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এর আগে জ্বালানির মূল্যবৃদ্ধির পর চলতি বছরের এপ্রিলেও বাসভাড়া সমন্বয় করেছিল সরকার। তখন প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছিল।

রেল ও নৌপথের ভাড়া নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন সড়কমন্ত্রী। তিনি জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ট্রেনের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ এড়াতে রেলভাড়া না বাড়ানোর চেষ্টা থাকবে সরকারের। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট বৈঠকের পর জানা যাবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ