ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

ছবি: সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দিন (৪২) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং মাদামবিবিরহাট এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে সীতাকুণ্ডের উদ্দেশে রওনা হওয়ার সময় একটি ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি কতুব উদ্দিন শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দলের নেতা মহিউদ্দিন প্রাণ হারিয়েছেন। তার মৃত্যুতে তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এ ঘটনায় উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আবু তাহের, সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী এবং স্থানীয় জামায়াত নেতারা পৃথক শোকবার্তা দিয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা চট্টগ্রাম সীতাকুণ্ড

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দিন (৪২) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং মাদামবিবিরহাট এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে সীতাকুণ্ডের উদ্দেশে রওনা হওয়ার সময় একটি ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি কতুব উদ্দিন শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দলের নেতা মহিউদ্দিন প্রাণ হারিয়েছেন। তার মৃত্যুতে তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এ ঘটনায় উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আবু তাহের, সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী এবং স্থানীয় জামায়াত নেতারা পৃথক শোকবার্তা দিয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ