ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের বাজারে ক্যাননের নতুন ইওএস আর ৮ মার্ক ২

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের বাজারে নতুন ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ইওএস আর ৮ মার্ক ২ উন্মোচন করেছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যানন। ২৪.২ মেগাপিক্সেল সেন্সরের ক্যামেরাটি ইওএস আর ৮-এর পরবর্তী সংস্করণ। ফটোগ্রাফির পাশাপাশি ভিডিও ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কথা মাথায় রেখে এতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্যামেরাটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ক্যাননের তথ্য অনুযায়ী, ব্যাটারি ও মেমোরি কার্ডসহ ক্যামেরাটির ওজন প্রায় ৫৪৬ গ্রাম এবং আকার ১৩১.৪ × ৯০ × ৭৯.৭ মিলিমিটার।

ক্যানন সিঙ্গাপুরের সিনিয়র ডিরেক্টর (রিজিওনাল বিক্রয় ও বিপণন) নাগাই কাতসুয়ুকি বলেন, নতুন নকশা, সহজে ব্যবহারযোগ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত ইমেজিং প্রযুক্তির সমন্বয়ে ক্যামেরাটি বিভিন্ন পর্যায়ের ব্যবহারকারীদের সৃজনশীল কাজে সহায়তা করবে।

ইওএস আর ৮ মার্ক ২-তে ইন-বডি ইমেজ স্ট্যাবিলাইজেশন বা আইবিআইএস সুবিধা রাখা হয়েছে। ক্যাননের দাবি, উপযুক্ত আরএফ লেন্সের স্থিতিশীলতা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে এটি ছবির কেন্দ্রে সর্বোচ্চ ৭.৫ স্টপ এবং প্রান্তে ৭ স্টপ পর্যন্ত স্থিতিশীলতা দিতে সক্ষম।

অটোফোকাস নিয়ন্ত্রণ সহজ করতে ক্যামেরাটিতে মাল্টি-কন্ট্রোলার বা জয়স্টিক যুক্ত করা হয়েছে। এর ফলে ভিউফাইন্ডার থেকে চোখ না সরিয়েও ব্যবহারকারী দ্রুত অটোফোকাস পয়েন্ট নির্বাচন করতে পারবেন।

দ্রুতগতির বিষয়বস্তু ধারণের জন্য এতে দ্বিতীয় প্রজন্মের ডুয়াল পিক্সেল সিএমওএস অটোফোকাস প্রযুক্তি রয়েছে। ইলেকট্রনিক শাটার ব্যবহার করে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৪০টি ছবি তোলার সুবিধাও পাওয়া যাবে। নির্দিষ্ট ব্যক্তিকে নিবন্ধন করে ভিড়ের মধ্যেও তাকে অগ্রাধিকার দিয়ে ফোকাসে রাখার সুবিধা রয়েছে।

ক্যামেরাটিতে নতুন দুটি কালার ফিল্টার যোগ করেছে ক্যানন। এগুলো হলো নেগেটিভ ফিল্মটোন এবং পজিটিভ ফিল্মটোন। আগের ফিল্টারগুলোর পাশাপাশি ব্যবহারকারী নতুন ফিল্টারের তীব্রতাও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।

নতুন ব্যবহারকারীদের জন্য রয়েছে ক্রিয়েটিভ অটো মোড। সহজ ইন্টারফেস ব্যবহার করে ছবি তোলার বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করা যাবে। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ব্লার, স্লো ও ফাস্ট মোশন এবং সিনেমাটিক লুক তৈরির সুবিধাও রাখা হয়েছে।

ভিডিও নির্মাতাদের জন্য ইওএস আর ৮ মার্ক ২-তে ৬কে ডেটা থেকে ওভারস্যাম্পল করা ৪কে ৬০পি ভিডিও ধারণের সুবিধা রয়েছে। ফুল এইচডিতে শব্দসহ সর্বোচ্চ ১৮০পি রেকর্ডিং করা যাবে। পোস্ট-প্রোডাকশনে কালার গ্রেডিংয়ের সুবিধার জন্য ক্যানন লগ ৩-ও রয়েছে।

সরাসরি সম্প্রচারের জন্য তারযুক্ত ও তারবিহীন মিলিয়ে একাধিক সংযোগ ব্যবস্থা রাখা হয়েছে। ক্যাননের লাইভ সুইচার মোবাইল অ্যাপ ব্যবহার করে একাধিক ক্যামেরা অ্যাঙ্গেল থেকে সম্প্রচারের ব্যবস্থাও রয়েছে।

ভার্চুয়াল রিয়েলিটি কনটেন্ট তৈরির ক্ষেত্রেও ক্যামেরাটি ব্যবহার করা যাবে। ক্যাননের সামঞ্জস্যপূর্ণ ফুল-ফ্রেম ও এপিএস-সি ভিআর লেন্সের সঙ্গে এটি কাজ করবে। ভিআর কনটেন্টের কনট্রাস্ট ও দৃশ্যমানতা উন্নত করতে নতুন ভিআর ক্লিয়ার মোড যুক্ত করা হয়েছে।

ক্যামেরাটিতে ডিজিক এক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্থিরচিত্রের জন্য আইএসও রেঞ্জ ১০০ থেকে ১,০২,৪০০, যা বর্ধিত মোডে ৫০ থেকে ২,০৪,৮০০ পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ইউএইচএস-১ ও ইউএইচএস-২ সমর্থিত একটি এসডি কার্ড স্লট, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, ৩.৫ মিলিমিটার স্টেরিও মাইক্রোফোন জ্যাক এবং ৪কে ৬০ এফপিএস এইচডিএমআই আউটপুট রয়েছে। শক্তির জন্য ব্যবহার করা হয়েছে এলপি-ই১৭ ব্যাটারি।

নতুন ক্যামেরার পাশাপাশি এক্সটেনশন গ্রিপ ইজি-ই২, ব্লুটুথ রিমোট কন্ট্রোলারযুক্ত ট্রাইপড গ্রিপ এইচজি-১০০০টিবিআর এবং স্পিডলাইট ইএল-৫ সংস্করণ ২-সহ তিনটি আনুষঙ্গিক পণ্যও ঘোষণা করা হয়েছে।

ক্যানন জানিয়েছে, অঞ্চল ও বাজারভেদে ক্যামেরাটির দাম, প্রাপ্যতা এবং কিছু বৈশিষ্ট্যে পার্থক্য থাকতে পারে।

ট্যাগ : ক্যানন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশের বাজারে ক্যাননের নতুন ইওএস আর ৮ মার্ক ২

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের বাজারে নতুন ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ইওএস আর ৮ মার্ক ২ উন্মোচন করেছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যানন। ২৪.২ মেগাপিক্সেল সেন্সরের ক্যামেরাটি ইওএস আর ৮-এর পরবর্তী সংস্করণ। ফটোগ্রাফির পাশাপাশি ভিডিও ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কথা মাথায় রেখে এতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্যামেরাটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ক্যাননের তথ্য অনুযায়ী, ব্যাটারি ও মেমোরি কার্ডসহ ক্যামেরাটির ওজন প্রায় ৫৪৬ গ্রাম এবং আকার ১৩১.৪ × ৯০ × ৭৯.৭ মিলিমিটার।

ক্যানন সিঙ্গাপুরের সিনিয়র ডিরেক্টর (রিজিওনাল বিক্রয় ও বিপণন) নাগাই কাতসুয়ুকি বলেন, নতুন নকশা, সহজে ব্যবহারযোগ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত ইমেজিং প্রযুক্তির সমন্বয়ে ক্যামেরাটি বিভিন্ন পর্যায়ের ব্যবহারকারীদের সৃজনশীল কাজে সহায়তা করবে।

ইওএস আর ৮ মার্ক ২-তে ইন-বডি ইমেজ স্ট্যাবিলাইজেশন বা আইবিআইএস সুবিধা রাখা হয়েছে। ক্যাননের দাবি, উপযুক্ত আরএফ লেন্সের স্থিতিশীলতা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে এটি ছবির কেন্দ্রে সর্বোচ্চ ৭.৫ স্টপ এবং প্রান্তে ৭ স্টপ পর্যন্ত স্থিতিশীলতা দিতে সক্ষম।

অটোফোকাস নিয়ন্ত্রণ সহজ করতে ক্যামেরাটিতে মাল্টি-কন্ট্রোলার বা জয়স্টিক যুক্ত করা হয়েছে। এর ফলে ভিউফাইন্ডার থেকে চোখ না সরিয়েও ব্যবহারকারী দ্রুত অটোফোকাস পয়েন্ট নির্বাচন করতে পারবেন।

দ্রুতগতির বিষয়বস্তু ধারণের জন্য এতে দ্বিতীয় প্রজন্মের ডুয়াল পিক্সেল সিএমওএস অটোফোকাস প্রযুক্তি রয়েছে। ইলেকট্রনিক শাটার ব্যবহার করে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৪০টি ছবি তোলার সুবিধাও পাওয়া যাবে। নির্দিষ্ট ব্যক্তিকে নিবন্ধন করে ভিড়ের মধ্যেও তাকে অগ্রাধিকার দিয়ে ফোকাসে রাখার সুবিধা রয়েছে।

ক্যামেরাটিতে নতুন দুটি কালার ফিল্টার যোগ করেছে ক্যানন। এগুলো হলো নেগেটিভ ফিল্মটোন এবং পজিটিভ ফিল্মটোন। আগের ফিল্টারগুলোর পাশাপাশি ব্যবহারকারী নতুন ফিল্টারের তীব্রতাও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।

নতুন ব্যবহারকারীদের জন্য রয়েছে ক্রিয়েটিভ অটো মোড। সহজ ইন্টারফেস ব্যবহার করে ছবি তোলার বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করা যাবে। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ব্লার, স্লো ও ফাস্ট মোশন এবং সিনেমাটিক লুক তৈরির সুবিধাও রাখা হয়েছে।

ভিডিও নির্মাতাদের জন্য ইওএস আর ৮ মার্ক ২-তে ৬কে ডেটা থেকে ওভারস্যাম্পল করা ৪কে ৬০পি ভিডিও ধারণের সুবিধা রয়েছে। ফুল এইচডিতে শব্দসহ সর্বোচ্চ ১৮০পি রেকর্ডিং করা যাবে। পোস্ট-প্রোডাকশনে কালার গ্রেডিংয়ের সুবিধার জন্য ক্যানন লগ ৩-ও রয়েছে।

সরাসরি সম্প্রচারের জন্য তারযুক্ত ও তারবিহীন মিলিয়ে একাধিক সংযোগ ব্যবস্থা রাখা হয়েছে। ক্যাননের লাইভ সুইচার মোবাইল অ্যাপ ব্যবহার করে একাধিক ক্যামেরা অ্যাঙ্গেল থেকে সম্প্রচারের ব্যবস্থাও রয়েছে।

ভার্চুয়াল রিয়েলিটি কনটেন্ট তৈরির ক্ষেত্রেও ক্যামেরাটি ব্যবহার করা যাবে। ক্যাননের সামঞ্জস্যপূর্ণ ফুল-ফ্রেম ও এপিএস-সি ভিআর লেন্সের সঙ্গে এটি কাজ করবে। ভিআর কনটেন্টের কনট্রাস্ট ও দৃশ্যমানতা উন্নত করতে নতুন ভিআর ক্লিয়ার মোড যুক্ত করা হয়েছে।

ক্যামেরাটিতে ডিজিক এক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্থিরচিত্রের জন্য আইএসও রেঞ্জ ১০০ থেকে ১,০২,৪০০, যা বর্ধিত মোডে ৫০ থেকে ২,০৪,৮০০ পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ইউএইচএস-১ ও ইউএইচএস-২ সমর্থিত একটি এসডি কার্ড স্লট, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, ৩.৫ মিলিমিটার স্টেরিও মাইক্রোফোন জ্যাক এবং ৪কে ৬০ এফপিএস এইচডিএমআই আউটপুট রয়েছে। শক্তির জন্য ব্যবহার করা হয়েছে এলপি-ই১৭ ব্যাটারি।

নতুন ক্যামেরার পাশাপাশি এক্সটেনশন গ্রিপ ইজি-ই২, ব্লুটুথ রিমোট কন্ট্রোলারযুক্ত ট্রাইপড গ্রিপ এইচজি-১০০০টিবিআর এবং স্পিডলাইট ইএল-৫ সংস্করণ ২-সহ তিনটি আনুষঙ্গিক পণ্যও ঘোষণা করা হয়েছে।

ক্যানন জানিয়েছে, অঞ্চল ও বাজারভেদে ক্যামেরাটির দাম, প্রাপ্যতা এবং কিছু বৈশিষ্ট্যে পার্থক্য থাকতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ