ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই হুথিদের নিয়ে বড় দাবি ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ফলো করুন

মার্কিন মিত্র সৌদি আরবের ওপর হামলা জোরদার করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন। ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে জানান, ওয়াশিংটন হুথিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করার বিষয়ে সম্মত হয়েছে বলে ট্রাম্প জানিয়েছেন।

ট্রাম্প এর আগেও দাবি করেছিলেন, হুথিরা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা থেকে বিরত রয়েছে। গত ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় তিনি বলেছিলেন, হুথিরা যুক্তরাষ্ট্রকে ফোন করে জানিয়েছে যে তারা মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করতে চায় না এবং যুক্তরাষ্ট্র যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়—এমন বার্তা তারা দিয়েছে।

তবে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব হুথিদের হামলার মুখে রয়েছে। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে হুথিদের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, হুথিরা শুধু সৌদি আরবের ওপর হামলা চালাচ্ছে না; ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকাতেও ঝটিকা হামলা চালিয়ে কিছু এলাকা দখলে নেওয়ার চেষ্টা করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানকে নিয়ে ট্রাম্প বর্তমানে ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রায় সাত মাস ধরে চলা এই যুদ্ধের অবসান নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট জানান, ট্রাম্প তাকে বলেছেন, ‘অদূর ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে।’ একই সঙ্গে ইরানিদের ‘ভালো আচরণ করাই মঙ্গলজনক’ বলেও ট্রাম্প মন্তব্য করেছেন বলে ইয়িংস্ট জানান।

এ ছাড়া ইরানকে ধ্বংস করে দেওয়া হবে কি না, সে বিষয়েও ট্রাম্প ভাবছেন বলে সাংবাদিক ইয়িংস্টের বক্তব্যে উঠে এসেছে।

তবে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথিত যোগাযোগ এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক সংঘাতে না জড়ানোর বিষয়ে সম্মত হয়েছে—ট্রাম্পের এই দাবির বিস্তারিত বা হুথি নেতৃত্বের পক্ষ থেকে কোনো পাল্টা বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে বিষয়টি বর্তমানে ট্রাম্পের বক্তব্য হিসেবেই উপস্থাপন করা হচ্ছে।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব হুথি

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই হুথিদের নিয়ে বড় দাবি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ