ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাব আল-মান্দাবের কাছে সংঘর্ষে শীর্ষ হুথি কমান্ডারসহ নিহত ৭

সংগৃহীত ছবি
ফলো করুন

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৌশলগত বাবেল-মানদেব প্রণালির কাছাকাছি কাহবুব ফ্রন্টে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক শীর্ষ কমান্ডারসহ সাত হুথি সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেন সরকার। 

শনিবার ইয়েমেনের উপতথ্যমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, নিহতদের মধ্যে হুথি কমান্ডার ফিরাক মহসিন আল-আসার এবং তার ছয় সহযোগী রয়েছেন। তবে কীভাবে বা ঠিক কোন সময়ে তারা নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। 

হুথি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে গোষ্ঠীটির ঘনিষ্ঠ কিছু কর্মী ও সমর্থক আল-আসারের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন। 

কাহবুব পাহাড়ি এলাকা থেকে বাবেল-মানদেব প্রণালির ওপর নজর রাখা যায়। সাম্প্রতিক দিনগুলোতে এ এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র লড়াই চলছে। গত ১৭ সেপ্টেম্বরও আনাদোলু জানিয়েছিল, কাহবুব পর্বতমালায় ভারী সংঘর্ষ অব্যাহত ছিল এবং সরকারি বাহিনী সেখানে অগ্রগতির দাবি করেছিল। 

বাবেল-মানদেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম উপকূল ও এই প্রণালির আশপাশে লড়াই বেড়েছে। 

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : হুথি ইয়েমেন বাবেল-মানদেব

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দাবের কাছে সংঘর্ষে শীর্ষ হুথি কমান্ডারসহ নিহত ৭

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৌশলগত বাবেল-মানদেব প্রণালির কাছাকাছি কাহবুব ফ্রন্টে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক শীর্ষ কমান্ডারসহ সাত হুথি সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেন সরকার। 

শনিবার ইয়েমেনের উপতথ্যমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, নিহতদের মধ্যে হুথি কমান্ডার ফিরাক মহসিন আল-আসার এবং তার ছয় সহযোগী রয়েছেন। তবে কীভাবে বা ঠিক কোন সময়ে তারা নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। 

হুথি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে গোষ্ঠীটির ঘনিষ্ঠ কিছু কর্মী ও সমর্থক আল-আসারের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন। 

কাহবুব পাহাড়ি এলাকা থেকে বাবেল-মানদেব প্রণালির ওপর নজর রাখা যায়। সাম্প্রতিক দিনগুলোতে এ এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র লড়াই চলছে। গত ১৭ সেপ্টেম্বরও আনাদোলু জানিয়েছিল, কাহবুব পর্বতমালায় ভারী সংঘর্ষ অব্যাহত ছিল এবং সরকারি বাহিনী সেখানে অগ্রগতির দাবি করেছিল। 

বাবেল-মানদেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম উপকূল ও এই প্রণালির আশপাশে লড়াই বেড়েছে। 

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ