ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশের বাজারে সোনার সর্বশেষ দাম কত?

দেশের বাজারে সোনার সর্বশেষ দাম কত?
ছবি: সংগৃহীত
ফলো করুন

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে গত শনিবার সোনার দাম বাড়ানো হয়। ওই দফায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।

এরপর নতুন করে কোনো মূল্য সমন্বয় না হওয়ায় আজও সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তখন এই মানের সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে ৯ সেপ্টেম্বরও দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়। একই দফায় ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ ছাড়া ৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা করা হয়েছিল। ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

ট্যাগ : সোনার দাম

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে সোনার সর্বশেষ দাম কত?

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ