ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাস উল্টে বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত

ছবি: সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় একটি মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দুটি লরিকে প্রতিযোগিতা করে চলতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে একটি লরি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ৮ নম্বর রুটের মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিনিবাসটি কাত হয়ে উল্টে পড়ে।

উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়েন মাইশা। এ সময় আরও তিনজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা মুনির চৌধুরী জানান, মাইশা এক সহপাঠীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে স্থানীয় বাসের জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় লরির ধাক্কায় মিনিবাসটি তাঁদের দিকে উল্টে পড়ে। গুরুতর আহত অবস্থায় মাইশাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। একপর্যায়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।

এতে যাত্রী ও পরিবহনশ্রমিকেরা দুর্ভোগে পড়েন।

অবরোধে অংশ নেওয়া আইআইইউসির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শাহ নেওয়াজ চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের সামনে নিরাপদে মহাসড়ক পারাপারের জন্য দীর্ঘদিন ধরে ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা।

তাঁর অভিযোগ, প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্ঘটনার ঝুঁকি থেকে গেছে।

সহপাঠীর মৃত্যুর প্রতিবাদের পাশাপাশি দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করেছেন বলে জানান শাহ নেওয়াজ।

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকের কাছে দুর্ঘটনাটি ঘটে।

তাঁর ভাষ্য অনুযায়ী, ওই শিক্ষার্থী মিনিবাস থেকে নামার কিছুক্ষণ পর সেটি উল্টে তাঁর ওপর পড়ে। একই ঘটনায় আরও তিনজন আহত হন।

সার্জেন্ট শফিউল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজন লরি দুটিকে জব্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দ লরি দুটি ও মিনিবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

ট্যাগ : সড়ক দুর্ঘটনা চট্টগ্রাম সীতাকুণ্ড আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাস উল্টে বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় একটি মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দুটি লরিকে প্রতিযোগিতা করে চলতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে একটি লরি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ৮ নম্বর রুটের মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিনিবাসটি কাত হয়ে উল্টে পড়ে।

উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়েন মাইশা। এ সময় আরও তিনজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা মুনির চৌধুরী জানান, মাইশা এক সহপাঠীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে স্থানীয় বাসের জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় লরির ধাক্কায় মিনিবাসটি তাঁদের দিকে উল্টে পড়ে। গুরুতর আহত অবস্থায় মাইশাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। একপর্যায়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।

এতে যাত্রী ও পরিবহনশ্রমিকেরা দুর্ভোগে পড়েন।

অবরোধে অংশ নেওয়া আইআইইউসির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শাহ নেওয়াজ চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের সামনে নিরাপদে মহাসড়ক পারাপারের জন্য দীর্ঘদিন ধরে ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা।

তাঁর অভিযোগ, প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্ঘটনার ঝুঁকি থেকে গেছে।

সহপাঠীর মৃত্যুর প্রতিবাদের পাশাপাশি দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করেছেন বলে জানান শাহ নেওয়াজ।

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকের কাছে দুর্ঘটনাটি ঘটে।

তাঁর ভাষ্য অনুযায়ী, ওই শিক্ষার্থী মিনিবাস থেকে নামার কিছুক্ষণ পর সেটি উল্টে তাঁর ওপর পড়ে। একই ঘটনায় আরও তিনজন আহত হন।

সার্জেন্ট শফিউল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজন লরি দুটিকে জব্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দ লরি দুটি ও মিনিবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ