ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মোটরসাইকেলে বাসের ধাক্কা, সাবেক সেনা সদস্য নিহত

ছবি : সংগৃহীত
ফলো করুন

নীলফামারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত এ. কে. এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৮) সাবেক সেনা সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নীলফামারী–ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক সংস্কারকাজ চলাকালে গর্ত ও খাল এড়িয়ে চলতে গিয়ে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর বসুনিয়া নিহত হন।

দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা নিহতের স্ত্রী ও দুই সন্তান আহত হন। পাশাপাশি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়লে বাসের আরও অন্তত ১০ যাত্রী আহত হয়।

ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেলটি থানায় জব্দ করা হয়েছে।

ট্যাগ : জেলার খবর নিহত নীলফামারী দুর্ঘটনা রংপুর বিভাগ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেলে বাসের ধাক্কা, সাবেক সেনা সদস্য নিহত

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

নীলফামারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত এ. কে. এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৮) সাবেক সেনা সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নীলফামারী–ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক সংস্কারকাজ চলাকালে গর্ত ও খাল এড়িয়ে চলতে গিয়ে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর বসুনিয়া নিহত হন।

দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা নিহতের স্ত্রী ও দুই সন্তান আহত হন। পাশাপাশি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়লে বাসের আরও অন্তত ১০ যাত্রী আহত হয়।

ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেলটি থানায় জব্দ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ