ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীর মেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শারীরিক অসুস্থতা ও প্রেম বিচ্ছেদকে মৃত্যু কারণ হিসেবে দেখছে পুলিশ

রাজধানীর মেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকার চানখাঁরপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনিক চন্দ্র পাল (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

বংশাল থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বি কে গাঙ্গুলী লেনের ওই মেসে অনিকের মরদেহ পাওয়া যায়। তার রুম থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে নিজের শারীরিক অসুস্থতার বর্ণনা ছিলো। অনেকে মনে করছেন, অনিক শারীরিক সমস্যার পাশাপাশি প্রেমের সম্পর্কের বিচ্ছেদের কারণে হতাশায় আত্মহত্যা করতে পারেন।

সহপাঠীরা জানান, প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর থেকে অনিক ফোন বন্ধ ও নিঃসঙ্গ ছিলেন। মেসের বন্ধ দরজা ভাঙার পরই তার মরদেহ পাওয়া যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর সুবাস পাল জানান, পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। বংশাল থানার একজন কর্মকর্তা বলছেন, ঘটনার পুরো সত্যতা জানতে তদন্ত চলছে এবং মৃতু্যুর পেছনে সংশ্লিষ্ট কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ : মৃত্যু আত্মহত্যা ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বংশাল চানখাঁরপুল মেস অনিক চন্দ্র পাল

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার চানখাঁরপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনিক চন্দ্র পাল (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

বংশাল থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বি কে গাঙ্গুলী লেনের ওই মেসে অনিকের মরদেহ পাওয়া যায়। তার রুম থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে নিজের শারীরিক অসুস্থতার বর্ণনা ছিলো। অনেকে মনে করছেন, অনিক শারীরিক সমস্যার পাশাপাশি প্রেমের সম্পর্কের বিচ্ছেদের কারণে হতাশায় আত্মহত্যা করতে পারেন।

সহপাঠীরা জানান, প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর থেকে অনিক ফোন বন্ধ ও নিঃসঙ্গ ছিলেন। মেসের বন্ধ দরজা ভাঙার পরই তার মরদেহ পাওয়া যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর সুবাস পাল জানান, পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। বংশাল থানার একজন কর্মকর্তা বলছেন, ঘটনার পুরো সত্যতা জানতে তদন্ত চলছে এবং মৃতু্যুর পেছনে সংশ্লিষ্ট কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ