ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

নেত্রকোণার বারহাট্টায় রান্নার সময় বিস্ফোরণে দগ্ধ শিউলী রানী বিশ্বাসের মৃত্যু

বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
ছবি: সংগৃহীত
ফলো করুন

নেত্রকোনার বারহাট্টায় সোমবার রাত ৮টার দিকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন শিউলী রানী বিশ্বাস (৪০)।

বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে গৃহবধূর বাড়ির রান্নাঘরসহ পুরো ঘরে। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

তবে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিউলী রানী বিশ্বাসের মৃত্যু হয়।

বারহাট্টা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল কুমার ঘোষ জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ট্যাগ : ঢামেক গ্যাস বিস্ফোরণ নেত্রকোনা দগ্ধ বার্ন ইউনিট

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনার বারহাট্টায় সোমবার রাত ৮টার দিকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন শিউলী রানী বিশ্বাস (৪০)।

বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে গৃহবধূর বাড়ির রান্নাঘরসহ পুরো ঘরে। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

তবে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিউলী রানী বিশ্বাসের মৃত্যু হয়।

বারহাট্টা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল কুমার ঘোষ জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ