ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে হত্যার ছক, রুশ গোয়েন্দা নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইউক্রেনপন্থী ব্যক্তি এবং রাশিয়ার ভিন্নমতাবলম্বীদের টার্গেট করে হত্যার পরিকল্পনা চালানোর অভিযোগ উঠেছে রুশ গোয়েন্দা নেটওয়ার্কের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ। অভিযুক্তরা এখনো পলাতক। 

ম্যানহাটনের ফেডারেল আদালতে প্রকাশ করা অভিযোগপত্রে বলা হয়েছে, রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সম্ভাব্য লক্ষ্যবস্তুদের ওপর নজরদারি চালাতে লোক নিয়োগ ও অর্থ দেওয়ার চেষ্টা করেছে। পরে এসব ব্যক্তিকে হত্যার পরিকল্পনাও করা হয়।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এই নেটওয়ার্ক ইউরোপের বিভিন্ন দেশে বেসামরিক ও সামরিক অবকাঠামোতে হামলা চালানোর জন্যও সহযোগী নিয়োগের চেষ্টা করেছে। বিশেষ করে ইউক্রেনের মিত্র হিসেবে বিবেচিত দেশগুলোকে লক্ষ্য করা হচ্ছিল।

নিউইয়র্কে এফবিআই কার্যালয়ের প্রধান জেমস বার্নাকল জুনিয়র বলেন, দীর্ঘ তদন্তের মাধ্যমে এফবিআই এই পরিকল্পনাগুলো ব্যর্থ করেছে। তার অভিযোগ, রুশ গোয়েন্দা সংস্থার সদস্য ও সহযোগীরা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মানুষকে ভয় দেখানো, হুমকি দেওয়া এবং হত্যার ষড়যন্ত্র করছিল। 

ওয়াশিংটনে এফবিআই কার্যালয়ের প্রধান ড্যারেন কক্স জানান, একাধিক ফিল্ড অফিস ও অংশীদার সংস্থার সমন্বিত প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের ভেতরে সম্ভাব্য সহিংস কর্মকাণ্ড ঠেকানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, নেটওয়ার্কটি অন্তত ২০২৪ সাল থেকে বিভিন্ন দেশে হামলা ও হত্যার ষড়যন্ত্র করে আসছে। এর আগের প্রধান লক্ষ্য ছিল রুশ ভিন্নমতাবলম্বী ও দেশত্যাগীরা। পরে ইউক্রেনের মিত্র দেশগুলোর নাগরিক ও স্বার্থের দিকেও নজর বাড়ানো হয়। 

চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অবস্থানরত একজন ব্যক্তিকে এক বিশিষ্ট রুশ ভিন্নমতাবলম্বীর ওপর নজরদারির জন্য নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে ‘ইউএস রেসিডেন্ট-১’ নামে উল্লেখ করা ওই ব্যক্তিকে লক্ষ্যবস্তুর সঙ্গে সংশ্লিষ্ট দুটি স্থানে পাঠানো হয়। নজরদারির কাজের জন্য তাকে প্রথমে ১ হাজার এবং পরে ১ হাজার ৫০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 

নজরদারি শেষে তিনি ছবি ও ভিডিও পাঠালে লক্ষ্যবস্তু ব্যক্তিকে হত্যা বা ‘নিখোঁজ’ করে দেওয়ার বিনিময়ে ৪০ হাজার ডলার প্রস্তাব করা হয়। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর নেটওয়ার্কের সদস্যরা যুক্তরাষ্ট্রের ভেতরে অন্য ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। 

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তারা নির্দোষ বলে বিবেচিত হবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগ : ইউক্রেন রাশিয়া এফবিআই

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে হত্যার ছক, রুশ গোয়েন্দা নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ