ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চার দিনের সফরে জাপানে গেলেন, জেনারেল ওয়াকার-উজ-জামান

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন।

বুধবার তিনি ঢাকা ত্যাগ করেন। সফরে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকবেন সেনাপ্রধান। পাশাপাশি অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০তম এশিয়ান গেমস জাপানের আইচি-নাগোয়া শহরে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ এশিয়ান গেমসে একাধিক ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। এর আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশটি মোট ২৬টি ডিসিপ্লিনে প্রতিযোগিতায় অংশ নেবে। 

জেনারেল ওয়াকার-উজ-জামান বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির তালিকাতেও তাকে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ : ওয়াকার-উজ-জামান জাপান সফর

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চার দিনের সফরে জাপানে গেলেন, জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন।

বুধবার তিনি ঢাকা ত্যাগ করেন। সফরে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকবেন সেনাপ্রধান। পাশাপাশি অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০তম এশিয়ান গেমস জাপানের আইচি-নাগোয়া শহরে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ এশিয়ান গেমসে একাধিক ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। এর আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশটি মোট ২৬টি ডিসিপ্লিনে প্রতিযোগিতায় অংশ নেবে। 

জেনারেল ওয়াকার-উজ-জামান বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির তালিকাতেও তাকে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ