ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সড়ক-ফুটপাতে দোকান বসালে আর ছাড় নয়

সড়ক-ফুটপাতে দোকান বসালে আর ছাড় নয়
ছবি : সংগৃহীত
ফলো করুন

ফুটপাত দখল করে দোকান বসানো, সড়ক ও ফুটপাতে মালামাল রেখে ব্যবসা পরিচালনা করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফকিরাপুল, দৈনিক বাংলা ও মতিঝিল বক চত্বর এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ এবং সড়কে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, বারবার সতর্ক করার পরও নির্দেশনা না মানলে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হবে। সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য, তাই সেখানে ব্যবসা পরিচালনা বা মালামাল রাখার সুযোগ দেওয়া হবে না।

অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি জমে থাকা পানি ও ময়লা-আবর্জনাও পরিষ্কার করা হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির সামনের অংশ নিজ দায়িত্বে পরিষ্কার রাখার আহ্বান জানান আব্দুস সালাম। তিনি বলেন, জমে থাকা পানিতে ডেঙ্গুর লার্ভা তৈরি হতে পারে। নগরবাসীকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।

ট্যাগ : ডিএসসিসি ফুটপাত দখল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সড়ক-ফুটপাতে দোকান বসালে আর ছাড় নয়

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফুটপাত দখল করে দোকান বসানো, সড়ক ও ফুটপাতে মালামাল রেখে ব্যবসা পরিচালনা করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফকিরাপুল, দৈনিক বাংলা ও মতিঝিল বক চত্বর এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ এবং সড়কে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, বারবার সতর্ক করার পরও নির্দেশনা না মানলে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হবে। সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য, তাই সেখানে ব্যবসা পরিচালনা বা মালামাল রাখার সুযোগ দেওয়া হবে না।

অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি জমে থাকা পানি ও ময়লা-আবর্জনাও পরিষ্কার করা হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির সামনের অংশ নিজ দায়িত্বে পরিষ্কার রাখার আহ্বান জানান আব্দুস সালাম। তিনি বলেন, জমে থাকা পানিতে ডেঙ্গুর লার্ভা তৈরি হতে পারে। নগরবাসীকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ