ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কোনো শিশু যেন অবহেলায় ঝরে না পড়ে: জুবাইদা রহমান

ছবি : সংগৃহিত
ফলো করুন

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার প্রধান শক্তি বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, প্রতিটি শিশুর মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে এবং তাদের সেই সম্ভাবনা বিকাশের জন্য উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, শিশু-কিশোরদের সামনে এগিয়ে যাওয়ার জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, মানসিক ও শারীরিক বিকাশের উপযোগী পরিবেশও প্রয়োজন। এ ক্ষেত্রে সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা এবং উন্মুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, কন্যাশিশুদের উচ্চশিক্ষায় অবৈতনিক সুবিধা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা তাদের প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। প্রতিটি শিশুকে তার সামর্থ্য ও আগ্রহ অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে।

জুবাইদা রহমান আরও বলেন, দেশের কোনো শিশু যেন অবহেলা, আর্থিক সংকট বা সুযোগের অভাবে শিক্ষা ও বিকাশের পথ থেকে ছিটকে না পড়ে। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে যৌথভাবে দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, প্রতিটি শিশুই তার পরিবারের কাছে যেমন মূল্যবান, তেমনি সমাজ ও রাষ্ট্রের কাছেও গুরুত্বপূর্ণ। তাই শিশুদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা এবং তাদের স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়া জরুরি।

অনুষ্ঠানে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ পেলে শিশুরা তাদের দক্ষতা ও সৃজনশীলতা আরও ভালোভাবে প্রকাশ করতে পারে। দলগতভাবে কাজ করার অভ্যাসও ভবিষ্যৎ জীবনে তাদের শক্তি ও আত্মবিশ্বাস বাড়াবে।

ডা. জুবাইদা রহমান বলেন, শিশু-কিশোরদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের জন্য গর্বের কারণ হতে পারে।

এ সময় বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির কার্যক্রমেরও প্রশংসা করেন তিনি। নারীদের প্রশিক্ষণ ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন।

তার মতে, নারীদের দক্ষতা উন্নয়ন ও কারুশিল্পসহ বিভিন্ন আয়মুখী কাজে যুক্ত করার উদ্যোগ দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারে।

ট্যাগ : ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কোনো শিশু যেন অবহেলায় ঝরে না পড়ে: জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ