বাবাকে হারিয়েও পড়াশোনা ও জীবিকার লড়াই চালিয়ে যাওয়া এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাগেরহাট জেলা প্রশাসন।বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ইকনের হাতে নগদ অর্থ, চেক ও খাদ্যসামগ্রী তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।এ সময় জেলা প্রশাসক সংগ্রামের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।[BANGVIEWS-POST:2346]গোলাম মো. বাতেন বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ইসমাইল ইকনের সংগ্রামের কথা জানার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের খোঁজ নেওয়া হয়।তিনি জানান, ইকনকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ, চেক ও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তার পড়াশোনা অব্যাহত রাখতেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।জেলা প্রশাসনের পাশাপাশি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশনসহ বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন ইকন ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে।বিভিন্ন পক্ষের আর্থিক ও মানবিক সহায়তা পরিবারটিকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সাহস দিচ্ছে।ইসমাইল ইকন বলেন, তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়েছে।[BANGVIEWS-POST:2344]তিনি জানান, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারীও তার সঙ্গে ফোনে কথা বলেছেন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এটিএম বুথের নিরাপত্তাকর্মীর দায়িত্ব থেকে ছুটির ব্যবস্থা এবং আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।বাবার মৃত্যুর শোক নিয়েই রাতে ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন এবং সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।ইকনের সংগ্রামের খবর ছড়িয়ে পড়ার পর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার পরিবারের পাশে দাঁড়াতে শুরু করেন। এসব সহযোগিতায় ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশাবাদী হয়েছেন ইকন ও তার পরিবারের সদস্যরা।