ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভেনিজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে সহায়তার আশ্বাস ট্রাম্পের

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভেনিজুয়েলায় আঘাত হানা স্মরণকালের অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্র সব ধরনের মানবিক ও লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভেনিজুয়েলার জনগণের ওপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্প ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।

ট্রাম্প জানান, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে যুক্তরাষ্ট্র কাজ করবে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভেনিজুয়েলার উত্তরাঞ্চলীয় ক্যারিবীয় উপকূলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমে ইয়ারাকুই রাজ্যের রাজধানী সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর প্রায় ৪০ সেকেন্ড পর ইউমারে শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী কম্পন আঘাত হানে।

ভূবিজ্ঞানীদের মতে, এটি ভেনিজুয়েলার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। কম্পনের ফলে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একই সঙ্গে ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি এলাকায় সুনামি সতর্কতাও জারি করা হয়।

পরিস্থিতির প্রেক্ষাপটে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট হিসাব প্রকাশ করা হয়নি। দুর্গত এলাকাগুলো থেকে তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্প ভেনিজুয়েলা

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভেনিজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে সহায়তার আশ্বাস ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ