ভেনিজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৮ জুলাই) প্রকাশিত সরকারি হিসাবে আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা ৫০ জন বাড়ানো হয়েছে।গত ২৪ জুন সংঘটিত ভূমিকম্পে রাজধানী কারাকাসের কাছের উপকূলীয় অঙ্গরাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে বহু ভবন ধসে পড়ায় ব্যাপক প্রাণহানি ঘটেছে।[BANGVIEWS-POST:2072]দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে জানিয়েছেন, ভূমিকম্পে অন্তত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। লা গুয়াইরার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।দুর্যোগে ঘরবাড়ি হারানো হাজারো মানুষ বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে।তবে ভূমিকম্পের পর থেকে কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি ভেনিজুয়েলা সরকার।