ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পের হুঁশিয়ারি: হরমুজে সহযোগী না গেলে ক্ষতিপূরণ চাইব

ইরানসহ আন্তর্জাতিক পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের কড়া বার্তা এবং আলোচনা সম্ভাবনা

ট্রাম্পের হুঁশিয়ারি: হরমুজে সহযোগী না গেলে ক্ষতিপূরণ চাইব
ছবি: সংগৃহীত
ফলো করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে যারা সহযোগিতা করছে না, তাদের থেকে অর্থনৈতিক ক্ষতিপূরণ আদায় করা হবে। তিনি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তেহরান খুব দ্রুত এবং মরিয়া হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে। তবে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রই নেবে।

প্রেসিডেন্টের এই মন্তব্যে বুঝা যায়, হরমুজ প্রণালী আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের জন্য আন্তর্জাতিক জ্বালানি তেল পরিবহনে কতটা গুরুত্বপূর্ণ। যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগীতা করছে না, তাদেরকে অর্থ পরিশোধ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে গত রোববার আয়ারল্যান্ড সফরে আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে ট্রাম্প আশা প্রকাশ করেন, চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান সংঘাতের অবসান ঘটবে। তিনি বলেন, যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যাবে।

মার্কিন প্রেসিডেন্টের কড়া বক্তব্য আন্তর্জাতিক জ্বালানি এবং নিরাপত্তা পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের হুঁশিয়ারি: হরমুজে সহযোগী না গেলে ক্ষতিপূরণ চাইব

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে যারা সহযোগিতা করছে না, তাদের থেকে অর্থনৈতিক ক্ষতিপূরণ আদায় করা হবে। তিনি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তেহরান খুব দ্রুত এবং মরিয়া হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে। তবে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রই নেবে।

প্রেসিডেন্টের এই মন্তব্যে বুঝা যায়, হরমুজ প্রণালী আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের জন্য আন্তর্জাতিক জ্বালানি তেল পরিবহনে কতটা গুরুত্বপূর্ণ। যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগীতা করছে না, তাদেরকে অর্থ পরিশোধ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে গত রোববার আয়ারল্যান্ড সফরে আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে ট্রাম্প আশা প্রকাশ করেন, চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান সংঘাতের অবসান ঘটবে। তিনি বলেন, যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যাবে।

মার্কিন প্রেসিডেন্টের কড়া বক্তব্য আন্তর্জাতিক জ্বালানি এবং নিরাপত্তা পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ