ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী পাঠ্যক্রমের নির্দেশ রাষ্ট্রপতির

ছবি : সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে যুগোপযোগী দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষার্থীদের একাধিক আন্তর্জাতিক ভাষা শেখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি ও দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক পাঠ্যক্রম প্রণয়নকালে বিষয় দুটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে বঙ্গভবনে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃথক দুটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ দিকনির্দেশনা প্রদান করেন।

সাক্ষাৎকালে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের সদস্যরা স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মমুখী শিক্ষা কার্যক্রম, আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন এবং সার্বিক একাডেমিক অগ্রগতির তথ্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

বৈঠকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অবহিত করে যে, ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) দ্বিতীয় লক্ষ্য ‘ক্ষুধামুক্তি’ অর্জনে আন্তর্জাতিক মূল্যায়নে বিশবিদ্যালয়টি বিশ্বমঞ্চে ৫৭তম স্থান লাভ করেছে। প্রতিষ্ঠানটির এ ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

অন্যদিকে, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক জানান, তাঁদের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে অত্যন্ত সুনামের সঙ্গে পেশাগত অবস্থান তৈরি করে চলেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়টির প্রশংসা করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা তাঁদের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি আমন্ত্রণ সাদরে গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে তাঁদের আশ্বস্ত করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং বিশ্ববিদ্যালয় দুটির উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ট্রেজারারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল আন্তর্জাতিক শ্রমবাজার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী পাঠ্যক্রমের নির্দেশ রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে যুগোপযোগী দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষার্থীদের একাধিক আন্তর্জাতিক ভাষা শেখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি ও দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক পাঠ্যক্রম প্রণয়নকালে বিষয় দুটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে বঙ্গভবনে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃথক দুটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ দিকনির্দেশনা প্রদান করেন।

সাক্ষাৎকালে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের সদস্যরা স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মমুখী শিক্ষা কার্যক্রম, আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন এবং সার্বিক একাডেমিক অগ্রগতির তথ্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

বৈঠকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অবহিত করে যে, ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) দ্বিতীয় লক্ষ্য ‘ক্ষুধামুক্তি’ অর্জনে আন্তর্জাতিক মূল্যায়নে বিশবিদ্যালয়টি বিশ্বমঞ্চে ৫৭তম স্থান লাভ করেছে। প্রতিষ্ঠানটির এ ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

অন্যদিকে, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক জানান, তাঁদের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে অত্যন্ত সুনামের সঙ্গে পেশাগত অবস্থান তৈরি করে চলেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়টির প্রশংসা করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা তাঁদের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি আমন্ত্রণ সাদরে গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে তাঁদের আশ্বস্ত করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং বিশ্ববিদ্যালয় দুটির উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ট্রেজারারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ