ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছাত্রদল নেতা শাকিল হত্যায় জড়িতদের বিচারের আশ্বাস প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপজেলার খামার চাঁচকৈড় কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে প্রয়াত শাকিলের কবর জিয়ারত করেন। এরপর নেতৃবৃন্দ নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতারা শাকিল হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও অর্থ জোগানদাতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

ছাত্রদল নেতারা নিহতের বাড়িতে অবস্থানকালে সেখানে উপস্থিত হন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তাঁর সঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং বাবুল চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার পুতুল দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।” ঘটনার নিরপেক্ষ তদন্ত ত্বরান্বিত করতে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য প্রমাণ সংগ্রহে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেট পরিহিত একদল সশস্ত্র সন্ত্রাসী শাকিলকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে এবং পরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৬ অক্টোবর রাতে শাকিল মারা যান।

শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের পুত্র নুরুজ্জামান মিন্টুকে ২৬ অক্টোবর রাতেই গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে ২৭ অক্টোবর আদালত তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে মিন্টু পুলিশি হেফাজতে রিমান্ডে রয়েছেন।

ট্যাগ : প্রতিমন্ত্রীর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ছাত্রদল নেতা শাকিল হত্যায় জড়িতদের বিচারের আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপজেলার খামার চাঁচকৈড় কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে প্রয়াত শাকিলের কবর জিয়ারত করেন। এরপর নেতৃবৃন্দ নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতারা শাকিল হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও অর্থ জোগানদাতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

ছাত্রদল নেতারা নিহতের বাড়িতে অবস্থানকালে সেখানে উপস্থিত হন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তাঁর সঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং বাবুল চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার পুতুল দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।” ঘটনার নিরপেক্ষ তদন্ত ত্বরান্বিত করতে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য প্রমাণ সংগ্রহে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেট পরিহিত একদল সশস্ত্র সন্ত্রাসী শাকিলকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে এবং পরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৬ অক্টোবর রাতে শাকিল মারা যান।

শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের পুত্র নুরুজ্জামান মিন্টুকে ২৬ অক্টোবর রাতেই গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে ২৭ অক্টোবর আদালত তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে মিন্টু পুলিশি হেফাজতে রিমান্ডে রয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ