ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদিতে হুথিদের হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি স্থাপনা

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলে দুজন আহত হয়েছেন। এ সময় একটি মসজিদসহ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাজানের আল-তুওয়াল গভর্নরেটে একটি প্রজেক্টাইল আঘাত হানলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।

সৌদি সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, হামলায় দুইজন আহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থাপনা ও গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।

তবে হুথিরা দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ সামরিক ঘাঁটি।

এদিকে, খামিস মুশাইত গভর্নরেটে সতর্কতা জারির পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। সেখানে তাৎক্ষণিকভাবে আর কোনো বিপদের আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান-সমর্থিত হুথিরা। এর আগে আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার দাবি করে গোষ্ঠীটি। ওই হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন আহত হওয়ার কথা জানানো হয়।

ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যেই সৌদি আরবে এসব হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক লড়াইয়ে পাঁচ শতাধিক মানুষ নিহত এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও স্থানীয় কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেছেন, ইয়েমেন আরও ভয়াবহ যুদ্ধের নতুন একটি পর্যায়ে প্রবেশের ঝুঁকিতে রয়েছে।

ট্যাগ : সৌদি আরব হুথি ইয়েমেন

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হুথিদের হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি স্থাপনা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলে দুজন আহত হয়েছেন। এ সময় একটি মসজিদসহ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাজানের আল-তুওয়াল গভর্নরেটে একটি প্রজেক্টাইল আঘাত হানলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।

সৌদি সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, হামলায় দুইজন আহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থাপনা ও গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।

তবে হুথিরা দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ সামরিক ঘাঁটি।

এদিকে, খামিস মুশাইত গভর্নরেটে সতর্কতা জারির পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। সেখানে তাৎক্ষণিকভাবে আর কোনো বিপদের আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান-সমর্থিত হুথিরা। এর আগে আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার দাবি করে গোষ্ঠীটি। ওই হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন আহত হওয়ার কথা জানানো হয়।

ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যেই সৌদি আরবে এসব হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক লড়াইয়ে পাঁচ শতাধিক মানুষ নিহত এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও স্থানীয় কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেছেন, ইয়েমেন আরও ভয়াবহ যুদ্ধের নতুন একটি পর্যায়ে প্রবেশের ঝুঁকিতে রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ