ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুতিদের ঠেকাতে সৌদির বড় প্রস্তুতি, যুক্তরাষ্ট্র কী করবে?

ছবি : সংগৃহীত
ফলো করুন

লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে হুতিদের সামরিক তৎপরতা বাড়ায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা ছাড়াই এই অভিযান চালাতে পারে রিয়াদ। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ দুই মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।

তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সৌদি আরব। অন্যদিকে হুতিদের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর পরিকল্পনা আপাতত নেই যুক্তরাষ্ট্রেরও।

মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ওয়াশিংটনকে জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান চালানোর জন্য তারা প্রস্তুত। বর্তমানে যুক্তরাষ্ট্র রিয়াদকে গোয়েন্দা তথ্য এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্তে সহায়তা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার সৌদি আরব সফর করে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফা ফোনে কথা বলেন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ চেয়েছেন। তবে এটিকে তাৎক্ষণিকভাবে অপরিহার্য বলে মনে করেননি তিনি।

ওয়াশিংটনের অবস্থান হলো, লোহিত সাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ। তবে আঞ্চলিক নিরাপত্তা সংকট মোকাবিলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নেতৃত্ব দিতে দিতে চায় ট্রাম্প প্রশাসন।

তবে হুতিরা বাণিজ্যিক জাহাজে হামলা আরও বাড়ালে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন কর্মকর্তারা।

হুতিদের সাম্প্রতিক অগ্রগতিতে এমনিতেই বাব আল-মান্দাব ঘিরে উদ্বেগ বাড়ছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী এই প্রণালি দিয়ে বিপুল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হয়। ফলে সেখানে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হলে জাহাজ চলাচল, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে নতুন সংকট তৈরি হতে পারে।

ট্যাগ : সৌদি আরব হুথি বাব আল-মান্দাব

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

হুতিদের ঠেকাতে সৌদির বড় প্রস্তুতি, যুক্তরাষ্ট্র কী করবে?

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ