অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এসব অভিযানে হেরোইন, ক্রিস্টাল মেথ (আইস), ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি হত্যা, প্রশ্নপত্র ফাঁস, ওষুধ চোরাচালান এবং শিশু পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার অস্ত্র ও মাদকদ্রব্য
এসআরবির অভিযানে ৩৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩ দশমিক ০০৯ কেজি হেরোইন, ৬ দশমিক ৫৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২ হাজার ২৯৫ বোতল ফেনসিডিল ও সদৃশ সিরাপ, ৫৭৬ কেজি গাঁজা, ৩ লাখ ৯২ হাজার ৪০২ পিস ইয়াবা এবং ৭৫০ লিটার দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে আলোচিত সাহেব আলী হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
রাজধানীর মতিঝিল, উত্তরা, উত্তরখান ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি।
জীবনরক্ষাকারী ওষুধ চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার চার
ঢাকার উত্তরায় ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত মূল্যবান জীবনরক্ষাকারী ওষুধ চোরাচালানের অভিযোগে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঁচ দিনের শিশুকে উদ্ধার, গ্রেপ্তার আট
রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ দিন বয়সী একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় শিশু পাচার ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।
প্রধানমন্ত্রীর বিষয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে নিয়ে “স্নাইপারের অভাব ছিল” মর্মে বিরূপ মন্তব্য করার অভিযোগে বিশেষ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, প্রশ্নপত্র ফাঁস ও চোরাচালান প্রতিরোধ, শিশু পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ