ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভালো নেতৃত্ব ছাড়া উন্নয়ন টেকসই হবে না: তথ্যমন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘস্থায়ী করতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নও দীর্ঘমেয়াদে ধরে রাখা সম্ভব হবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, দেশের মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে হলে নেতৃত্বের পর্যায়ে ভালো মানুষদের নিয়ে আসতে হবে। শুধু অবকাঠামো নির্মাণ, গ্যাস সরবরাহ কিংবা শিল্পায়ন করলেই উন্নয়ন পূর্ণতা পাবে না; সেই উন্নয়ন টেকসই করার জন্য প্রয়োজন যোগ্য রাজনৈতিক নেতৃত্ব।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এর ফলে অনেক মেধাবী ও যোগ্য তরুণ রাজনীতি থেকে দূরে সরে গেছেন। একই সঙ্গে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের এক ধরনের অনাস্থাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন প্রজন্মের যোগ্যদের রাজনীতিতে আসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।

মন্ত্রী রাজনীতির গুরুত্ব বোঝাতে উদাহরণ দিয়ে বলেন, ভালো উপকরণ থাকলেও দক্ষ বাবুর্চি ছাড়া যেমন ভালো খাবার তৈরি করা কঠিন, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফলও স্থায়ী করা সম্ভব নয়।

বরিশালের ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি ও বিভিন্ন ক্ষেত্রে বরিশালের মানুষ দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পর পর্যন্ত এ অঞ্চল থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন।

বরিশালকে একটি আধুনিক ও স্বপ্নের নগরী হিসেবে গড়ে তুলতে আগামী প্রজন্মের মধ্যে যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার ওপর গুরুত্ব দেন তিনি। বরিশালসহ আশপাশের নির্বাচনী এলাকা ও জেলাগুলো থেকে মেধাবী তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করার আহ্বান জানান।

আন্দালিব রহমান বলেন, আগামী প্রজন্মের জন্য ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে কোনো উন্নয়নই দীর্ঘমেয়াদে টেকসই হবে না। এ সংকট শুধু বরিশালের নয়, পুরো দেশের। তাই বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের দায়িত্ব হলো নতুন প্রজন্মের যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসার সুযোগ তৈরি করে দেওয়া।

তিনি আরও বলেন, তরুণদের রাজনীতিতে আগ্রহী করে তুলতে হলে তাদের জন্য স্বাভাবিক ও সহায়ক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী কিংবা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার পাশাপাশি দেশের মেধাবী তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করেন, সেটিই ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে।

বরিশাল থেকে শেরেবাংলা এ কে ফজলুল হকের মতো অনেক গুরুত্বপূর্ণ নেতা উঠে এসেছেন উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ অঞ্চল থেকে যোগ্য ও সৎ নেতৃত্ব দেশের সামনে আসবে।

ট্যাগ : বরিশাল আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভালো নেতৃত্ব ছাড়া উন্নয়ন টেকসই হবে না: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ