ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর গুলশানে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এসব তথ্য জানান।

ওসি জানান, বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসির পাশের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নিলে মিছিলকারীদের কয়েকজন পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন বলে অভিযোগ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত ও আব্দুর রহিমকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসি দাউদ হোসেন জানান, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগ : আওয়ামী লীগ গুলশান

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুলশানে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এসব তথ্য জানান।

ওসি জানান, বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসির পাশের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নিলে মিছিলকারীদের কয়েকজন পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন বলে অভিযোগ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত ও আব্দুর রহিমকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসি দাউদ হোসেন জানান, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ