ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার, আলোচনায় নির্বাচন ও পরিস্থিতি

ফাইল ছবি
ফলো করুন

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, সরকার গঠনের পর এটি বিএনপির স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

এটি হবে জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্যদের অংশগ্রহণে প্রথম বৈঠক। সম্প্রতি বিএনপি তাদের স্থায়ী কমিটিতে চারজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে।

নতুন সদস্যরা হলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিহউল্লাহ।

দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠকে নতুন সদস্যদের ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটি দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ফোরাম হিসেবে কাজ করে।

ট্যাগ : বিএনপি জাতীয় স্থায়ী কমিটি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার, আলোচনায় নির্বাচন ও পরিস্থিতি

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, সরকার গঠনের পর এটি বিএনপির স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

এটি হবে জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্যদের অংশগ্রহণে প্রথম বৈঠক। সম্প্রতি বিএনপি তাদের স্থায়ী কমিটিতে চারজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে।

নতুন সদস্যরা হলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিহউল্লাহ।

দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠকে নতুন সদস্যদের ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটি দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ফোরাম হিসেবে কাজ করে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ