ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দলীয় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করা উচিত: চরমোনাই পীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

দলীয় ও ইসলামপন্থী অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের সময় নারী সাংবাদিকদের পর্দা ও শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা নেই। তবে ইসলামী আন্দোলনের দলীয় কর্মসূচি বা ইসলামপন্থী কোনো আয়োজনে সংবাদ সংগ্রহের জন্য এলে তাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুযায়ী পর্দা মেনে আসা উচিত।

তিনি বলেন, সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবেন, তবে নির্দিষ্ট পরিবেশ ও অনুষ্ঠানের ধরন বিবেচনায় শালীনতা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ।

তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে কেউ সমর্থন জানালেও অনেকে ভিন্নমত প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি ফয়জুল করীম সাংবাদিকতা

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দলীয় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করা উচিত: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দলীয় ও ইসলামপন্থী অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের সময় নারী সাংবাদিকদের পর্দা ও শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা নেই। তবে ইসলামী আন্দোলনের দলীয় কর্মসূচি বা ইসলামপন্থী কোনো আয়োজনে সংবাদ সংগ্রহের জন্য এলে তাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুযায়ী পর্দা মেনে আসা উচিত।

তিনি বলেন, সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবেন, তবে নির্দিষ্ট পরিবেশ ও অনুষ্ঠানের ধরন বিবেচনায় শালীনতা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ।

তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে কেউ সমর্থন জানালেও অনেকে ভিন্নমত প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ