ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিহত ১, গুরুতর আহত শিশু

ছবি: সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুর রহমান নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন মিন্টু পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ফেনী বলে জানা গেছে।

আহত শিশু রাহাত (১০) পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার বাসিন্দা মো. ফারুকের ছেলে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা মো. ফারুক জানান, জুমার নামাজের পর ২০ টাকা নিয়ে চটপটি খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল রাহাত। পরে রেললাইনে দুর্ঘটনার শিকার হয়ে সে গুরুতর আহত হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে জানান, রেললাইনের ওপর থাকা শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটিও গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ট্যাগ : চট্টগ্রাম ট্রেন দুর্ঘটনা

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিহত ১, গুরুতর আহত শিশু

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুর রহমান নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন মিন্টু পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ফেনী বলে জানা গেছে।

আহত শিশু রাহাত (১০) পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার বাসিন্দা মো. ফারুকের ছেলে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা মো. ফারুক জানান, জুমার নামাজের পর ২০ টাকা নিয়ে চটপটি খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল রাহাত। পরে রেললাইনে দুর্ঘটনার শিকার হয়ে সে গুরুতর আহত হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে জানান, রেললাইনের ওপর থাকা শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটিও গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ