ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তেজগাঁওয়ে পুলিশের অভিযানে ৫৮ গ্রেফতার

তেজগাঁওয়ে পুলিশের অভিযানে ৫৮ গ্রেফতার
ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তেজগাঁও বিভাগ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট থানা পুলিশের একাধিক দল পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা এলাকায় ১১ জন, শেরেবাংলা নগর থানা এলাকায় ৫ জন, মোহাম্মদপুর থানা এলাকায় ২৩ জন, আদাবর থানা এলাকায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ৯ জন এবং হাতিরঝিল থানা এলাকায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : আইনশৃঙ্খলা ডিএমপি হাতিরঝিল

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে পুলিশের অভিযানে ৫৮ গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তেজগাঁও বিভাগ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট থানা পুলিশের একাধিক দল পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা এলাকায় ১১ জন, শেরেবাংলা নগর থানা এলাকায় ৫ জন, মোহাম্মদপুর থানা এলাকায় ২৩ জন, আদাবর থানা এলাকায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ৯ জন এবং হাতিরঝিল থানা এলাকায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ