ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাতিরঝিল লেক থেকে পিস্তলের চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে পিস্তলের একটি চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব সামগ্রী পরে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাতিরঝিল প্রকল্পের মহানগর পূর্ব ব্রিজের নিচের লেক থেকে এসব গুলি ও চার্জার উদ্ধার করা হয়।জানা গেছে, মো. সেলিম নামে এক অপেশাদার ডুবুরি নিয়মিতভাবে লেকে ডুব দিয়ে পানিতে পড়ে যাওয়া মোবাইল ফোন, লোহার সামগ্রী, অলংকার ও কয়েনসহ বিভিন্ন জিনিস সংগ্রহ করে বিক্রি করেন।ঘটনার দিনও তিনি লেকে ডুব দেওয়ার সময় আনসার সদস্য রিপন তার কার্যক্রম লক্ষ্য করছিলেন। ডুবুরি পানির নিচ থেকে কী সংগ্রহ করছেন, তা দেখতে তিনি ব্রিজের ওপর থেকে বিষয়টি পর্যবেক্ষণ করেন।[BANGVIEWS-POST:4966]একপর্যায়ে ডুবুরি পানির নিচ থেকে একটি পিস্তলের চার্জার ও গুলির মতো কিছু বস্তু উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। পরে বিষয়টি জানালে আনসার সদস্যের অনুরোধে সেগুলো ওপরে তোলা হয়।পরীক্ষা করে দেখা যায়, উদ্ধার করা বস্তুগুলো পিস্তলের গুলি ও চার্জার। পরে বিষয়টি হাতিরঝিল আনসার ক্যাম্পের ইনচার্জ পিসি মো. মাহামুদ আলীকে জানানো হয়। এরপর উদ্ধার করা গুলি ও চার্জার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

হাতিরঝিল লেক থেকে পিস্তলের চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার