ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে ডেঙ্গুতে স্বাস্থ্য সহকারীসহ দুই নারীর মৃত্যু

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্বাস্থ্য সহকারীসহ দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন বাউরিয়া ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম এবং নগরের বাসিন্দা রুজিনা মজিদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদা বেগমের মৃত্যু হয়।

রাশেদা বেগম সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান রুজিনা মজিদ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান রাশেদা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৬৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে দুইজনের মৃত্যু হয়েছে।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪ জন ভর্তি হয়েছেন। একই সময়ে বেসরকারি হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ৬৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এর মধ্যে সরকারি হাসপাতালে ২ হাজার ২৮৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪০৫ জন চিকিৎসা নিয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৭১ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩০ জন ভর্তি আছেন।

এ পর্যন্ত চট্টগ্রামে ২ হাজার ৪৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ট্যাগ : চট্টগ্রাম ডেঙ্গু

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে স্বাস্থ্য সহকারীসহ দুই নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ