ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তির অনুমতি

ছবি : সংগৃহিত
ফলো করুন

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যে অংশ নিতে কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চিন্ময় কৃষ্ণ দাসের ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মারা যান চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রাণী ধর। তার বয়স হয়েছিল ৭০ বছর।

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষায় তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়।

মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর তাকে দেখতে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিল পরিবার। তবে তখন বিভিন্ন আইনি জটিলতার কারণে তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য নতুন করে আবেদন করা হলে চট্টগ্রাম জেলা প্রশাসন তা অনুমোদন করে।

চিন্ময় কৃষ্ণ দাসের পূর্বাশ্রমের নাম চন্দন কুমার ধর। তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং হাটহাজারীর পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ ছিলেন।

বর্তমানে তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিত।

২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে আয়োজিত একটি সমাবেশের পর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার জামিন আবেদনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় জামিন পেলেও চলমান মামলার কারণে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

ট্যাগ : চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রাম জেলা প্রশাসন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তির অনুমতি

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যে অংশ নিতে কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চিন্ময় কৃষ্ণ দাসের ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মারা যান চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রাণী ধর। তার বয়স হয়েছিল ৭০ বছর।

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষায় তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়।

মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর তাকে দেখতে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিল পরিবার। তবে তখন বিভিন্ন আইনি জটিলতার কারণে তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য নতুন করে আবেদন করা হলে চট্টগ্রাম জেলা প্রশাসন তা অনুমোদন করে।

চিন্ময় কৃষ্ণ দাসের পূর্বাশ্রমের নাম চন্দন কুমার ধর। তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং হাটহাজারীর পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ ছিলেন।

বর্তমানে তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিত।

২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে আয়োজিত একটি সমাবেশের পর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার জামিন আবেদনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় জামিন পেলেও চলমান মামলার কারণে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ