ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকায় ট্রাফিক অভিযানে ২২০৬ মামলা, ডাম্পিং ৪৩৬ গাড়ি

ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে আইন ভঙ্গের অভিযোগে মোট ২ হাজার ২০৬টি মামলা করা হয়েছে।

এ ছাড়া অভিযানে ৪৩৬টি গাড়ি ডাম্পিং এবং ৩০৬টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন ট্রাফিক বিভাগে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। সেখানে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মোট ৪৭১টি মামলা করা হয়। এর মধ্যে ৩৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি এবং ২২৪টি মোটরসাইকেল রয়েছে।

এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩২টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ৩৮টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি এবং ১৭৮টি মোটরসাইকেল রয়েছে।

ডিএমপির অন্যান্য ট্রাফিক বিভাগের মধ্যে ওয়ারী বিভাগে ৩০৪টি, গুলশান বিভাগে ৩১১টি এবং মতিঝিল বিভাগে ২৬৫টি মামলা করা হয়েছে।

এ ছাড়া লালবাগ বিভাগে ১৬১টি, তেজগাঁও বিভাগে ১৪৩টি এবং রমনা বিভাগে ১১৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ : ডিএমপি ট্রাফিক আইন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ট্রাফিক অভিযানে ২২০৬ মামলা, ডাম্পিং ৪৩৬ গাড়ি

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে আইন ভঙ্গের অভিযোগে মোট ২ হাজার ২০৬টি মামলা করা হয়েছে।

এ ছাড়া অভিযানে ৪৩৬টি গাড়ি ডাম্পিং এবং ৩০৬টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন ট্রাফিক বিভাগে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। সেখানে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মোট ৪৭১টি মামলা করা হয়। এর মধ্যে ৩৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি এবং ২২৪টি মোটরসাইকেল রয়েছে।

এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩২টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ৩৮টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি এবং ১৭৮টি মোটরসাইকেল রয়েছে।

ডিএমপির অন্যান্য ট্রাফিক বিভাগের মধ্যে ওয়ারী বিভাগে ৩০৪টি, গুলশান বিভাগে ৩১১টি এবং মতিঝিল বিভাগে ২৬৫টি মামলা করা হয়েছে।

এ ছাড়া লালবাগ বিভাগে ১৬১টি, তেজগাঁও বিভাগে ১৪৩টি এবং রমনা বিভাগে ১১৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ